আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষ বছরে নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায়, বৈধ আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও কোনও হাসপাতাল রোগী ভর্তি নিতে চায় না বা চিকিৎসা দিতে অস্বীকার করে।
2
12
এমন পরিস্থিতিতে হতাশ হওয়ার দরকার নেই। মোবাইল থেকেই কয়েক মিনিটে সরকারি অভিযোগ জানানো যায়। যার জন্য শুধু জানতে হবে সহজ নিয়ম।
3
12
কখন অভিযোগ করতে পারবেন? যদি আপনার আয়ুষ্মান কার্ড সক্রিয় থাকে এবং তালিকাভুক্ত কোনও হাসপাতাল চিকিৎসা দিতে অস্বীকার করে,অযথা টাকা দাবি করে,ক্যাশলেস সুবিধা না দেয় বা ভর্তি নিতে গড়িমসি করে তাহলে আপনি সরকারি গ্রিভ্যান্স ব্যবস্থায় অভিযোগ করতে পারবেন।
4
12
মোবাইল থেকে কীভাবে অভিযোগ করবেন? সবচেয়ে সহজ উপায় হল আয়ুষ্মান ভারতের সরকারি অভিযোগ পোর্টাল ব্যবহার করা। নির্দিষ্ট ধাপগুলো জেনে নিন-
5
12
প্রথমে সরকারি গ্রিভ্যান্স পোর্টালে যান। নিজের মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করুন। আয়ুষ্মান কার্ড নম্বর, রোগীর নাম এবং যে হাসপাতাল চিকিৎসা দেয়নি তার নাম লিখুন।
6
12
এরপর কী ঘটেছে তা সংক্ষেপে লিখুন। সম্ভব হলে কার্ড, প্রেসক্রিপশন বা হাসপাতালের রসিদের ছবি আপলোড করুন। অভিযোগ জমা দিলেই একটি রেফারেন্স নম্বর পাবেন। এই নম্বর দিয়ে পরে অভিযোগের বর্তমান অবস্থা জানা যাবে।
7
12
যাঁদের স্মার্টফোন বা ইন্টারনেট নেই, তাঁরাও অভিযোগ করতে পারবেন। আয়ুষ্মান ভারতের টোল-ফ্রি হেল্পলাইন ১৪৫৫৫ নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ নথিভুক্ত করা যায়। এই পরিষেবা ২৪ ঘণ্টাই উপলব্ধ।
8
12
শুধু তাই নয়, অভিযোগের সময় নিজের আয়ুষ্মান কার্ড নম্বর ও হাসপাতালের নাম কাছে রাখলে প্রক্রিয়া আরও সহজ হবে।
9
12
অভিযোগ জমা পড়ার পর সেটি জেলা, রাজ্য ও জাতীয় স্তরের গ্রিভ্যান্স টিমের কাছে যায়। সংশ্লিষ্ট হাসপাতালের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়।
10
12
অভিযোগ সত্যি প্রমাণিত হলে হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। অনেক ক্ষেত্রেই দ্রুত সমস্যার সমাধান করে রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
11
12
হাসপাতালে গেলে কী কী সঙ্গে রাখবেন? আয়ুষ্মান ভারত কার্ড, আধার বা অন্য পরিচয়পত্র, মোবাইল নম্বর, চিকিৎসকের প্রেসক্রিপশন (যদি থাকে), আগের মেডিক্যাল রিপোর্ট। এসব নথি সঙ্গে থাকলে ভর্তি ও অভিযোগ, দুই প্রক্রিয়াই দ্রুত সম্পন্ন হয়।
12
12
মনে রাখবেন, কোনও তালিকাভুক্ত হাসপাতাল অন্যায়ভাবে চিকিৎসা দিতে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানান। নির্দিষ্ট নিয়মে অভিযোগ জানালে সুবিধা পাবেন।