গত শনিবার ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের প্রাক্তন শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। গত রবিবার ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল।
2
9
মৃত্যুকালে খামেনেইর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৮৯ সাল থেকে ইরানের শীর্ষ নেতার পদে ছিলেন খামেনেই। যুদ্ধের আবহে এবার তাঁর শেষকৃত্যের আয়োজন শুরু হল।
3
9
ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেইর স্ত্রী, মেয়ে, জামাই, নাতনি, পুত্রবধূও নিহত হয়েছেন। কয়েক দিনের মধ্যে তাঁদেরও সমাধিস্থ করা হবে।
4
9
ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানে দ্বিতীয় বৃহত্তম শহর মাশাদে প্রাক্তন শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানেই কবর দেওয়া হবে তাঁকে।
5
9
কেন মাশাদকে বেছে নেওয়া হল? জানা গেছে, এই মাশাদ শহরেই আলি খামেনেইর বাবা সৈয়দ জাভেদ খামেনেইকে কবর দেওয়া হয়েছিল। এই শহরেই জন্ম হয়েছিল প্রাক্তন শীর্ষ নেতা আলি খামেনেইর।
6
9
শহরটি শিয়া মুসলমানদের তীর্থস্থান হিসেবেও বিখ্যাত। শিয়াদের অষ্টম ইমাম ইমাম রেজার কবরস্থান এই শহরেই অবস্থিত। তাই প্রতি বছর অসংখ্য শিয়া পূণ্যার্থী এই শহরে তীর্থ করতে আসেন।
7
9
ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার মাশাদ শহরেই কবর দেওয়া হবে আয়াতোল্লা আলি খামেনেইকে। তেহরানেও তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হবে।
8
9
ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, খামেনেইকে সমাধিস্থ করার আগে রাজধানী তেহরানে বিরাট বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে।
9
9
তবে শুক্রবারেই তাঁকে সমাধিস্থ করা হবে কিনা, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তাঁর মৃত্যুর পরে বিভিন্ন দেশ শোকমিছিলের সাক্ষী থেকেছে। খামেনেইর মৃত্যুতে উত্তাল কাশ্মীরও।