দিন যত যাচ্ছে চাকরির বাজারে প্রতিযোগিতা তত বাড়ছে। বিশ্বজুড়ে বেকারত্বের হার সেই প্রতিযোগিতাকে আরও কঠিন করে তুলছে। সরকারি হোক বা বেসরকারি, সবক্ষেত্রেই প্রতিযোগিকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। চাকরির ইন্টারভিউ এমন একটি জায়গা যেখানে প্রতিযোগীর নিজেকে যে কোনও পদের দাবিদার প্রমাণ করার সুযোগ থাকে। সেখানে কিছু ভুল না করাই ভাল যার ফলে সুযোগ হাতছাড়া না হয়ে যায়।
2
11
ইন্টারভিউ দিতে কখনও দেরিতে পৌঁছবেন না। এর ফলে সাক্ষাৎকারগ্রহীতার আপনাকে অপেশাদার মনে হতে পারে। খুব আগেও চলে যাবেন না। এর ফলে সাক্ষাৎকারগ্রহীতার অসুবিধাও হতে পারে।
3
11
ক্যাজুয়াল জামাকাপড় পরে ইন্টারভিউ দিতে না যাওয়াই ভাল। বিধি মেনে পোশাক পড়ে তারপরেই যান।
4
11
সিভি-তে মিথ্যা তথ্য না দেওয়াই ভাল। যিনি আপনার ইন্টারভিউ নেবেন বা যে সংস্থায় আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তারা পরে তথ্য যাচাই করলে আপনারই বিপদ বাড়বে।
5
11
ইন্টারভিউয়ের সময় মোবাইল ফোন অন করে রাখবেন না। এর ফলে বিঘ্ন ঘটতে পারে। ফোন সবসময় সাইলেন্ট রাখুন বা বন্ধ করে রাখুন।
6
11
ইন্টারভিউয়ের আগে পর্যাপ্ত বিশ্রাম নিন। নইলে আপনার মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে এবং আপনার ইন্টারভিউ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
7
11
যে সংস্থায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের সম্পর্কে ভাল করে সমীক্ষা করে তারপরেই তাদের মুখোমুখি বসুন। নইলে সাক্ষাৎকারগ্রহীতার মনে হতে পারে যে পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন সেটির প্রতি আপনার আগ্রহ নেই।
8
11
বেশি কথা বলা বা অপ্রয়োজনীয় তথ্য পেশ করবেন না। এর ফলে আপনাকে অপ্রস্তুত মনে হতে পারে।
9
11
ইন্টারভিউয়ের সময় কোনও কিছু খাবেন না। প্রয়োজন না হলে জলও পান করবেন না। গাম চেবাবেন না।
10
11
ইন্টারভিউ চলাকালীন আপনার প্রাক্তন কাজের জায়গা সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করাই ভাল। এর ফলে আপনার চরিত্র নিয়ে সন্দেহ তৈরি পারে।
11
11
অসম্মানজনক আচরণ, খারাপ শারিরীক ভাষা আপনার চাকরি পাওয়ার সুযোগ কমাতে পারে।