'ও খুব হট বলেই...,' প্রথম দেখায় গ্যাব্রিয়েলাকে কেন মনে ধরেছিল অর্জুনের? ফাঁস গোপন সিক্রেট
নিজস্ব সংবাদদাতা
২২ আগস্ট ২০২৬ ২১ : ১৬
শেয়ার করুন
1
8
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে এবার আইনি সিলমোহর দিলেন অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।
2
8
শুক্রবার গোয়ার ম্যাপুসার সাব-রেজিস্ট্রার অফিসে বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তাঁরা। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে এই বিশেষ মুহূর্ত।
3
8
অভিনেতার বিয়ের পরেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি ও গ্যাব্রিয়েলা একে অপরকে নিয়ে রসিকতা করেছিলেন।
4
8
রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসে কথার ছলে গ্যাব্রিয়েলা বলেন, "ও খুব হট আর হ্যান্ডসাম বলে ওর পিছনে ছুটেছিলাম, এমনটা একেবারেই নয়। আশা করি ও কখনও আমার সম্বন্ধে এমনটা বলেনি।"
5
8
এর জবাবে অর্জুন বলেছিলেন, "ও খুব হট বলেই আমি কিন্তু ওর পিছনে ছুটেছিলাম। যদিও পরে বুঝেছি এছাড়াও ওর অনেক গুণ আছে।"
6
8
সম্প্রতি, অর্জুন ও গ্যাব্রিয়েলার বিয়ের পর তাঁদের জুটির এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। যা নিয়ে ফের শুরু হয়েছে চর্চা।
7
8
অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালে। প্রায় আট বছর ধরে একসঙ্গে পথ চলার পর এবার সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন তাঁরা।
8
8
এতদিন বিয়ে না করেও দীর্ঘদিন একসঙ্গে সংসার করেছেন এই জুটি। তাঁদের সম্পর্ক নিয়ে বরাবরই চর্চা ছিল বলিউডে। বিয়ের পর তা যেন আরও বেশি জোরালো হল।