বিশ্ব ফুটবল এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড। সবাই তাকিয়ে লিওনেল মেসির বাঁ পায়ের দিকে। আর তিনি?
2
8
ইস্টবেঙ্গলের সঙ্গে হঠাৎই তাঁর নাম জুড়ে গিয়েছে। যদিও পাকাপাকি কিছুই হয়নি। তিনি এখন ডুবে রয়েছেন বিশ্বকাপে।
3
8
আর্জেন্টিনা ফুটছে। লিওনেল মেসিকে নিয়ে স্বপ্ন দেখছেন সে দেশের মানুষ। তিনি আর্জেন্টাইন এনজো লোপেজ কী বলছেন?
4
8
আজকাল ডট ইন-কে এনজো বললেন, আজ রাতে আর্জেন্টিনার খেলা আছে। আমার মনে হয় আর্জেন্টিনা আজ জিতবে।
5
8
ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে কোনও খবর আছে? এনজো বললেন, সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলে যাওয়ার। এখনোও আমি খুব বেশি জানি না। শুধু বলতে পারি, এটা এখনও পর্যন্ত সম্ভাবনাই। তবে আমার অনুশীলন চলছে। সব ঠিকঠাক চললে খুব শীঘ্রই হয়তো ইস্টবেঙ্গল বা অন্য কোনও দলের সঙ্গে যুক্ত হব।
6
8
কলকাতায় প্রচুর আর্জেন্টাইন সমর্থক রয়েছেন, এ কথা জানেন এনজো। তিনি বলছেন, আমি জানি, কলকাতায় আর্জেন্টিনার অনেক সাপোর্টার রয়েছে। এটা আমাদের জন্য খুব ভাল বিষয়।
7
8
সুইজারল্যান্ডের বিরুদ্ধে মেসি কী করবেন? এনজো বলছেন, মেসি ২টি গোল করবে বলেই মনে হচ্ছে।
8
8
মেসি ছাড়া এই আর্জেন্টিনা দলে আর কাদের পছন্দ করেন এনজো? তাঁর সংক্ষিপ্ত উত্তর, জুলিয়ান আলভারেজ এবং এনজো ফার্নান্দেজ। কারণ তাঁরা রিভার প্লেট থেকে উঠে এসেছেন।