অফিস পলিটিক্সে নাজেহাল? কিংবা অতিরিক্ত চাপে হাঁসফাঁস অবস্থা? বা, ইনক্রিমেন্ট অথবা প্রমোশন হচ্ছে না কিছুতেই? নতুন ব্যবসা শুরু করছেন? কারণ যাই হোক, চাকরি ছাড়তে চাইছেন বা বদল করতে চলেছেন? তাহলে দাঁড়ান, হুট করে সিদ্ধান্ত নেওয়ার আগে এই ৫ কাজ অবশ্যই করুন। ছবি- সংগৃহীত
2
7
প্রথমত, আপনি যে পদে কর্মরত সেই পদের বাইরেও আপনার একটা পরিচিতি রয়েছে। আপনার পদ, স্যালারি, পারফরমেন্স রিভিউয়ের বাইরেও আপনার একটা জীবন আছে। একটা মূল্য আছে। সেটা বুঝুন। কর্মক্ষেত্রে কোনও সমস্যা বা জটিলতাকে ব্যক্তিগত ভাবে নেবেন না। ছবি- সংগৃহীত
3
7
ধরা যাক, আপনি কোনও একটি কোয়ার্টারে খারাপ পারফর্ম করলেন। এতে হতাশ হওয়ার কিছু নেই। পরের বার ভাল করতেই পারেন। আপনার যে সহকর্মী ভাল পারফর্ম করলে তিনি হয়তো ব্যক্তিগত জীবনে আপনার মতো ভাল সঙ্গী বা বাবা নন। সেই দিকটাও গুরুত্ব দিন। ছবি- সংগৃহীত
4
7
দ্বিতীয়ত, কাজের জায়গায় জটিলতার কারণে চাকরি ছাড়তে চাইলে দাঁড়ান। কাজ সংক্রান্ত সমস্যা, জটিলতা এড়াতে চাইলে নিজের জন্য সময় বের করুন। যা করতে ভালবাসেন সেটা করুন। দেখবেন মন ডাইভার্টেড হবে। ছবি- সংগৃহীত
5
7
তৃতীয়ত, এবং সব থেকে গুরুত্বপূর্ণ। চাকরি ছেড়ে চাকরি খুঁজবেন না। একান্ত যদি চাকরি ছাড়তে বা বদলাতে হয় তাহলে বর্তমানে যে কোম্পানিতে রয়েছেন সেখানে থাকতে থাকতেই চাকরি খুঁজুন, অ্যাপ্লাই করুন। বা ফ্রিল্যান্সিং করতে চাইলে সেটাও দেখুন। ছবি- সংগৃহীত
6
7
চতুর্থত, চাকরি জীবনের বাইরেও একটা নিজস্ব জীবন তৈরি করুন। অতিরিক্ত ওয়ার্কাহলিক হবেন না। কাজকোই ধ্যান, জ্ঞান বানিয়ে সবটা সময় সেখানে দেবেন না। কোনও হবি থাকলে সেটায় সময় দিন, নিজের মতো সময় কাটান। বন্ধুদের সঙ্গে দেখা করুন। অফিসের কাজ অফিসেই রাখুন। ছবি- সংগৃহীত
7
7
পঞ্চম, অনেকেই বলেন প্যাশনকে প্রফেশন বানান। এটা সবসময় ঠিক হয় না। আপনার চাকরিকে আপনার জীবনের লক্ষ্য হতে হবে , এমন নাও হতে পারে। বরং এমন চাকরি বেছে নেওয়া ভুল নয় যা আপনাকে আর্থিক স্টেবিলিটি দেবে। ছবি- সংগৃহীত