বলিউডের কাপুর পরিবারের অন্দরমহলে বাজছে বিয়ের সানাই৷ প্রযোজক বনি কাপুর-এর বড় মেয়ে অংশুলা কাপুরের বিয়ে৷
2
13
খুব শীঘ্রই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অংশুলা। দীর্ঘদিনের সঙ্গী, লেখক ও পরিচালক রোহন ঠক্কর (Rohan Thakkar)-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি।
3
13
৬ জুলাই তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। বনি কাপুর জানিয়েছেন, এই বিয়ে শুধু দুই মানুষের মিলন নয়, বরং দুই ভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন হতে চলেছে।
4
13
বনি কাপুর জানিয়েছেন, অংশুলা ও রোহানের বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়া ও অন্তরঙ্গ। বড় কোনও জাঁকজমক নয়, বরং পরিবারের কাছের মানুষদের নিয়েই বিশেষ দিনটি উদযাপন করতে চান তাঁরা।
5
13
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহের অনুষ্ঠান। পরিবারের সদস্যদের উপস্থিতিতে নানা রীতি পালন করা হচ্ছে।
6
13
অংশুলা ও রোহানের সম্পর্কের শুরু হয়েছিল অনলাইন যোগাযোগের মাধ্যমে। ধীরে ধীরে সেই বন্ধুত্ব পরিণত হয় ভালবাসায়।
7
13
২০২২ সাল থেকে তাঁদের সম্পর্কের কথা সামনে আসে। পরে রোহান নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বিশেষ মুহূর্তে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন। সেই মুহূর্ত নিয়ে অংশুলাও নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন।
8
13
কাপুর পরিবারের জন্য এই বিয়ে আরও আবেগঘন, কারণ অংশুলা পরিবারের বড় মেয়ে। ভাই অর্জুন কাপুরের সঙ্গে খুব ভাল সম্পর্ক অংশুলার৷
9
13
বোনের নতুন জীবনের শুরুতে অর্জুনও আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরাও এই আনন্দের মুহূর্তে পাশে রয়েছেন।
10
13
এর আগে অংশুলার এনগেজমেন্ট অনুষ্ঠানেও পরিবারের ঘনিষ্ঠ উপস্থিতি নজর কেড়েছিল। সেই সময় অংশুলা তাঁর প্রয়াত মা মোনা কাপুরকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
11
13
নতুন জীবনের শুরুতে মায়ের অভাব আরও বেশি অনুভব করছেন বলেও জানিয়েছিলেন অংশুলা।
12
13
বিয়ের অনুষ্ঠানে রোহানের গুজরাতি সংস্কৃতি এবং অংশুলার পরিবারের ঐতিহ্য—দুইয়েরই ছোঁয়া থাকবে বলে জানা যাচ্ছে।
13
13
অংশুলা রোহানের দুব্জনেই ঐতিহ্যবাহী পোশাক বেছে নিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানের জন্য৷ বলিউডের অন্যতম পরিচিত পরিবারের এই বিয়ে তাই শুধু তারকাখচিত অনুষ্ঠান নয়, বরং ভালবাসা, পরিবার ও সংস্কৃতির এক মিলন উৎসব হয়ে উঠতে চলেছে। কাপুর পরিবারের নতুন প্রজন্মের এই বিশেষ মুহূর্ত ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।