লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা। যাঁরা ফর্ম জমা দিয়েছেন, তাঁদের নথি তথ্য যাচাইয়ের কাজ চলছে জোরকদমে।
2
11
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ৫০ লক্ষ মা-বোন-দিদির অ্যাকাউন্টে ৩০০০ টাকা ট্রান্সফার করা হয়েছে।
3
11
'অন্নপূর্ণা যোজনা'র পোর্টাল চালু করার পরেই, প্রথম দিনেই ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাঠানো হয়েছে।
4
11
মুখ্যমন্ত্রীর কথায়, "ফর্ম নিয়ে প্রথমে সমালোচনা হয়েছিল দু-তিন দিন। কিন্তু এখন সবাই বুঝে গিয়েছেন, সরকারের টাকা, জণগনের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না।"
5
11
'লক্ষ্মীর ভাণ্ডার'-এ টাকা পেতেন, কিন্তু 'অন্নপূর্ণা যোজনা'র অধীনে অনেকেই ভাতা পাবেন না। কারা ফর্ম পূরণ করলেও সরকারি প্রকল্পের টাকা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
6
11
শুভেন্দু অধিকারীর বক্তব্য, '২ কোটি ২০ লক্ষ মানুষকে
আগের সরকার 'লক্ষ্মীর ভাণ্ডার' দিত। তার মধ্যে ২৭ লক্ষ এমন লোকের নাম ছিল, যাঁদের ভোটার তালিকায় নাম নেই। কেবল মাত্র সিএএ-তে আবেদন করেছেন এক লক্ষ ২১ হাজার। এর মধ্যে ১৯ হাজার সার্টিফিকেট পেয়েছেন। এক লক্ষ দু'হাজার সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। তাঁদের বাদ দিয়ে ২৭ লক্ষ ভোটার নয়, এমন নাম পেয়েছি আমরা।"
7
11
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ৩ লক্ষ পুরুষ তৃণমূলের আমলে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর ভাতা পেয়েছেন। ডাটা ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। এমনকী, বিধবাভাতাও পুরুষদের দেওয়া হয়েছে।
8
11
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, "পুরুষরা 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা নিচ্ছে, এটা অনেক বড় সংখ্যা হবে। এবং এর তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি আমি।"
9
11
কাদের কাদের হাতেনাতে ধরেছে সরকার? তাও ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, "২২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে রাকিবুল শেখের সঙ্গে।"
10
11
তাঁর দাবি, "মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী-এরা 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর ১৫টি অ্যাকাউন্ট চালাচ্ছেন এবং ৬ অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের।"
11
11
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, "আমরা এঁদের কাউকেই ছাড়ব না। এসআইআর-এ নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা তুলেছেন।'