আমরা যারা নাইন্টিজ, নব্বই দশকের ছোট ছেলেমেয়েরা যখন লুকিয়ে চুরিয়ে প্রেমে পড়ছে, প্রেম চিনছে সেই সময় বাংলা ছবিতে ভালবাসার পাঠ পড়িয়েছিলেন রাহুল।
2
19
প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপহার দিলেন 'চিরদিনই তুমি যে আমার'। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতেই তুমুল জনপ্রিয়তা পেলেন রাহুল৷ গরীব রোগা চেহারার ছেলেটাকে ভালবেসে ফেললেন নবীন প্রবীণ সকলে৷
3
19
প্রেমিক কৃষ্ণ, গরীব মেকানিক কৃষ্ণ, বাস্তবতার কাঠিন্য উপেক্ষা করা এক ছেলের ভালবাসার জন্য 'জান কবুল' সেই গল্পে রাহুল অরুনোদয় যেন সমাজ, অর্থনীতি, শ্রেণিসংগ্রামের মুখে কুলুপ এঁটে দিয়ে বলে গেলেন ভালবাসার কথা৷
4
19
সদ্য কিশোরের প্রেমের উন্মাদনা, কখনও বা আপনমনে হেসে ওঠা, ভালবাসাকে কাছে পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা কিন্তু সবশেষে কবিতার মতোই কৃষ্ণ তাঁর ভালবাসাকে শত যুদ্ধেও জিততে পারেননি৷ আর এই বিরহই যেন সমদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ল কিশোর কিশোরীর মনে৷
5
19
পিয়া রে গানের রিংটোন কিংবা রাস্তা দিয়ে যাওয়ার সময় পাড়ার ছোকরার 'আমার পল্লবী' বলে টিপ্পনী - এককথায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা যুগের পরে আবার বাংলা সিনেমায় প্রেমের জোয়ার এল রাহুল-প্রিয়াঙ্কার 'চিরদিনই তুমি যে আমার সিনেমায়'। নতুন প্রজন্মের প্রেমের ইস্তেহার লিখলেন রাহুল-প্রিয়াঙ্কা। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে পুরস্কারও পেয়েছিলেন রাহুল৷
6
19
যদিও রাহুলের অভিনয় জীবনের শুরু আরও আগে৷ বাবা থিয়েটারের সঙ্গে যুক্ত থাকায় থিয়েটারের সঙ্গে পরিচয় স্কুলবেলাতেই৷ নাকতলা হাই স্কুলের ছাত্র এবং কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক হওয়ার পর থিয়েটারে অভিনয় করেন রাহুল৷
7
19
২০০০ সালে 'চাকা' সিনেমায় ফটিক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর বাংলা ছবির যাত্রা শুরু৷ ২০০৪ সালে আবার আসব ফিরে ছবিতে অভিনয় করেন রাহুল। কিন্তু বাংলা ছবিতে তাঁর তুমুল জনপ্রিয়তা ২০০৮ সালে চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে৷
8
19
টেলিভিশন এবং সিনেমা থেকে ওয়েবসিরিজ সব মাধ্যমেই চুটিয়ে কাজ করেছেন রাহুল। শুধু অভিনয় নয়, বই পড়া এবং লেখার শখ ছিল তাঁর৷ সংবাদপত্রের কলাম হোক বা বইমেলায় রাহুল অরুনোদয়ের বইপ্রকাশ, তাঁর শব্দের জাদুতেও মজেছিলেন বাঙালি৷
9
19
বাণিজ্যিক ছবিতে সাফল্য পেলেও একাধিক অন্যধারার ছবিতে রাহুল তাঁর অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন৷ মেঘে ঢাকা তারা, চতুষ্কোণ, ব্যোমকেশ ফিরে এল, এবার শবর, জুলফিকর, বিদায় ব্যোমকেশ, আবার কাঞ্চনজঙ্ঘা সহ বহু ছবিতে রাহুলের অভিনয় প্রশংসা পেয়েছে৷
10
19
টেলিভিশনেও স্টার জলসার 'তুমি আসবে বলে', হরগৌরী পাইস হোটেল কিংবা গীতা এলএলবি এই সমস্ত ধারাবাহিকে জনপ্রিয়তা পেয়েছিলেন রাহুল।
'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিংয়ের জন্য দীঘা গিয়েছিলেন। সেখানেই জলে ডুবে মৃত্যু হল অভিনেতার৷
13
19
সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেন রাহুল৷ তাই কেবল সিনেমা সিরিজ নয়, ইউটিউবেও পডকাস্ট করতেন রাহুল। সহজ কথা মাত্র কয়েকদিনেই তুমুল জনপ্রিয়তা পায়৷
14
19
ছেলে সহজের নামেই এই পডকাস্টের নাম৷ এই পডকাস্ট যেন জীবনের জটিল পথের মাঝে সহজ রাস্তা খুঁজে নেওয়ার গল্প। অতিথিদের সঙ্গে তাঁর আন্তরিক কথাবার্তা ডিজিটাল দুনিয়ায় ট্রোলিং, হেট স্পিচ ইত্যাদি নেতিবাচক বিষয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে যেন বলত, জীবন সহজ, মন সরল আরও অনেক গল্প বলা বাকি... কিন্তু গল্প বলা হল কই! সহজ কথা আর কে বলবে?
15
19
' চিরদিনই তুমি যে আমার' ছবিতে পর্দার বিরহই যেন বাস্তবের প্রেমের অনুঘটক৷ 'চিরদিনই তুমি যে আমার' সিনেমা থেকেই রাহুল ব্যানার্জি আর প্রিয়াঙ্কা সরকারের প্রেমের শুরু এবং সেই প্রেম থেকে পরিণয়৷
16
19
রাহুল প্রিয়াঙ্কার ছেলের নাম সহজ৷ জীবনের জটিল ধাঁধার উত্তর যখন মেলে না তখন দুটো মানুষের পথ আলাদা হয় ঠিকই, তাঁরা আবার ফিরে আসে সহজের টানে৷
17
19
দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করেছিলেন রাহুল প্রিয়াঙ্কা। কিন্তু বেশ কিছু বছর পর দু'জন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ খ্যাতনামীদের বিয়ে ভাঙলে যে কাদা ছোড়াছুড়ি হয় তার ছিটেফোঁটাও ছিল না রাহুল প্রিয়াঙ্কার সম্পর্কে
18
19
পারস্পরিক সম্মান এবং অভিভাবকের দায়িত্ব জীবনের শেষ দিন পর্যন্ত পালন করেছেন রাহুল৷ বিবাহবিচ্ছেদের পরেও প্রিয়াঙ্কা সরকারের বিরুদ্ধে সমাজমাধ্যমে কটাক্ষ হোক বা বিনোদন দুনিয়ার ঝামেলা ঢাল হয়ে দাঁড়িয়েছেন রাহুল। সেরা মা বলতে একবাক্যে নিতেন প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কার নাম৷
19
19
সহ অভিনেতা অভিনেত্রীদের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল৷ সহ অভিনেতা অভিনেত্রীদের কটাক্ষ করা হলে জবাব দিতেন৷ বাস্তব সমাজের বিভিন্ন বিষয় রাখতেন বক্তব্য৷ খ্যাতনামী হওয়ার সুবাদে নিজেকে খ্যাতির বলয়ের মধ্যে আটকে রাখেননি রাহুল। বরং সহজ ভাবে মানুষের মাঝে থেকেই জনপ্রিয়তা ধরে রেখেছিলেন রাহুল অরুনোদয়৷