ভীষণ অসুস্থ অমিতাভ? আইসিইউতে ভর্তি ছিলেন, হয়েছে বড় অস্ত্রপ্রচারও! এখন কেমন আছেন 'বিগ বি'?
নিজস্ব সংবাদদাতা
২১ জুলাই ২০২৬ ১৩ : ৪৬
শেয়ার করুন
1
8
বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চনকে নিয়ে হঠাৎ করেই অনুরাগীদের মনে দুশ্চিন্তার মেঘ জমেছে। তাঁর সাম্প্রতিক একটি ব্লগ পোস্ট প্রকাশ্যে আসার পরেই চারদিকে শোরগোল শুরু হয়ে যায়।
2
8
নিজের অফিশিয়াল ব্লগে 'বিগ বি' নিজেই তাঁর শারীরিক অসুস্থতা এবং সার্জারি সংক্রান্ত কিছু তথ্য ভাগ করেছেন।
3
8
ওই পোস্টে তিনি লিখেছেন যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সার্জারি হয়েছে এবং আইসিইউ-এর কড়া পর্যবেক্ষণে থাকতে হয়েছিল।
4
8
তবে স্বস্তির বিষয় হল, সমস্ত চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি এখন হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। বাড়ি ফেরার পরের সময়টা বা 'রিকভারি পিরিয়ড' যে কতটা কঠিন হতে পারে, সে কথাও তিনি তুলে ধরেছেন।
5
8
অমিতাভের শারীরিক ও মানসিক এই লড়াইয়ের কথা সামনে আসতেই অনুরাগীরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন।
6
8
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যজনক টুইটও করেছেন তিনি। সেখানে তাঁর বার্তা ছিল— 'খেলা শেষ, তবে কাজ এখনও চলছে।'
7
8
এই বার্তার পর থেকেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা শুরু করেছেন। ৮৩ বছর বয়সেও যেভাবে তিনি নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই অবাক করার মত। যদিও এর আগে মাঝে মাঝেই তাঁর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল।