'সময় এসে গিয়েছে...,' পোস্ট অমিতাভ বচ্চনের! 'কেবিসি'র নতুন সিজন শুরুর আগে কীসের ইঙ্গিত দিলেন বিগ বি?
নিজস্ব সংবাদদাতা
৩ আগস্ট ২০২৬ ১৫ : ০২
শেয়ার করুন
1
9
'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি) সিজন ১৮-এর শুটিং শুরু করলেন অমিতাভ বচ্চন। 'বিগ বি' নিজেই তাঁর ব্লগে এই খবরটি ভাগ করেছেন।
2
9
তবে স্বাভাবিকভাবেই, আরও একটি নতুন মরশুম শুরু করার আগের মুহূর্তটি তাঁর কাছে ভীষণ আবেগঘন ছিল। বয়সের কাছে বরাবরই জয়ী তিনি। তা যেন আরও একবার প্রমাণ করলেন।
3
9
ব্লগে অমিতাভ লিখেছেন, 'সময় এসে গিয়েছে আরও একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার।' এই একটি লাইনেই বুঝিয়ে দিয়েছেন যে, এই শো-টি তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ।
4
9
গত দু'দশকেরও বেশি সময় ধরে এই শো-এর সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত। প্রতিবার সেট ফ্লোরে যাওয়ার আগে তাঁর মনের মধ্যে সেই একই রকম উত্তেজনা কাজ করে, যা প্রথম সিজনে হত।
5
9
অমিতাভ বচ্চনের এই ঘোষণা প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা এবং ভালবাসার বন্যায় ভাসছেন 'শাহেনশা'।
6
9
খুব শীঘ্রই ছোটপর্দায় আবারও আসছে সাধারণ মানুষের স্বপ্ন পূরণের সেই মঞ্চ, যার সঞ্চালনায় থাকবেন স্বয়ং অমিতাভ বচ্চন। নতুন এই মরশুমে কী ধরনের চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য, এখন সেটাই দেখার।
7
9
অমিতাভ বচ্চনের শরীরে অস্ত্রোপচার হয়েছে, সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই 'বিগ বি'-কে নিয়ে ভক্তদের মনে দুশ্চিন্তা বাড়ে। তবে এই খবর সত্যি নয় বলে জানিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন।
8
9
তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করেই এই গুজব ছড়িয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি অমিতাভের একটি পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন, তিনি হয়তো কোনও চিকিৎসা বা অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গিয়েছেন।
9
9
তবে অভিনেতা বিষয়টি নিয়ে স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর কোনও সার্জারি হয়নি। 'শাহেনশাহ'-র এই বার্তার পর স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা। অনুরাগীদের তিনি জানিয়েছেন, তিনি ভাল আছেন।