অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়৷ ১৯ এপ্রিল ২০২৬ অক্ষয় তৃতীয়া৷
2
9
বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়৷
3
9
এই বছর তৃতীয়া তিথি দু'দিন থাকায় অক্ষয় তৃতীয়া কবে পালন করা হবে সেই নিয়ে সমস্যা দেখা গিয়েছে৷
4
9
যদিও আধ্যাত্মিক মতে ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করার কথা৷ ১৯ এপ্রিল সকাল ১০ টা ৪৯ মিনিটে অক্ষয় তৃতীয়া শুরু। ২০ এপ্রিল সকাল ৭ টা ২৭ মিনিট পর্যন্ত তিথি আছে৷
5
9
অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ সময় শুরু সকাল ১০ টা ৪৯ মিনিট থেকে৷ থাকবে দুপুর ১২ টা ২০ মিনিট পর্যন্ত৷
6
9
লক্ষ্মী নারায়ণ এবং কুবেরজির পুজো করা হয়৷ এই দিন সোনা রুপো এসব কেনা শুভ মনে করা হয়।
7
9
সোনা কেনার শুভ সময় ১৯ এপ্রিল সকাল ১০ টা ৪৯ থেকে ২০ এপ্রিল ভোর ৫ টা ৫১ মিনিট পর্যন্ত৷
8
9
জ্যোতিষশাস্ত্রমতে, এই দিন বহু শুভ যোগ আছে৷ ব্রাহ্ম, ইন্দ্র, গজকেশরী মালব্য যোগ আছে৷
9
9
বাড়ি কেনা, গৃহপ্রবেশ, বিয়ে ইত্যাদির জন্য এই দিন শুভ৷ মনে করা হয় এইদিন দান করা এবং বিনিয়োগ করাও অত্যন্ত শুভ৷