অক্ষয় তৃতীয়া হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। এটি আখা তীজ নামেও পালিত হয়। নতুন কোনও কাজ, চাকরি বা সম্পর্কের সূচনা করতে এদিনকে শুভ বলে গণ্য করা হয়। আগামীকাল রবিবার ১৯ এপ্রিল ২০২৬ সালের অক্ষয় তৃতীয়া।
2
12
বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়। এদিনে সম্পদ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে অনেকে সোনা বা রুপো কেনেন।
3
12
এবছর অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে সকাল ১০টা ৪৯ মিনিটে এবং তৃতীয়া শেষ হচ্ছে পরেরদিন ২০ এপ্রিল সকাল ৭টা ২৭ মিনিটে। অক্ষয় তৃতীয়ায় শুভক্ষণ হল ১৯ এপ্রিল সকাল ১০টা ৪৯ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট।
4
12
অক্ষয় তৃতীয়ার দিন বেশ কিছু কাজ করা শুভ, আবার একইসঙ্গে কিছু কাজ করা উচিত নয়।
5
12
এদিনে কী কী করা উচিত, সেটা আগে জানা যাক। সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরা ভাল। তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। অনেকে এই দিনে উপবাসও রাখেন, যা মন ও শরীর দুটোই পরিষ্কার রাখে বলে বিশ্বাস।
6
12
অক্ষয় তৃতীয়ায় দান করা খুবই শুভ কাজ। দরিদ্র বা অসহায় মানুষদের খাবার, জল, কাপড় বা প্রয়োজনীয় জিনিস দিলে পুণ্য পাওয়া যায়। বিশেষ করে গরমের সময় জল দান বা ঠান্ডা পানীয় বিতরণ করলে তা খুব ভালো কাজ হিসেবে ধরা হয়।
7
12
এদিন সোনা বা নতুন জিনিস কেনার রেওয়াজ আছে। অনেকেই বিশ্বাস করেন, এই দিনে কেনা জিনিস বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে। শুধু সোনা নয়, নতুন ব্যবসা শুরু করা, বাড়ি কেনা বা কোনও গুরুত্বপূর্ণ কাজের শুরু করাও এই দিনে শুভ বলে ধরা হয়।
8
12
আবার কিছু কাজ এই দিনে না করাই ভাল। যেমন কারও সঙ্গে ঝগড়া করা, কটু কথা বলা বা খারাপ ব্যবহার করা একেবারেই উচিত নয়। এই দিনটি শান্ত ও পবিত্রভাবে কাটানোই সবচেয়ে ভাল।
9
12
এছাড়া অপ্রয়োজনীয় খরচ করা থেকেও দূরে থাকা উচিত। অনেকেই শুধু ট্রেন্ড দেখে বেশি খরচ করে ফেলেন, কিন্তু যা সত্যিই দরকার, শুধু সেটুকুই কেনা বুদ্ধিমানের কাজ।
10
12
এদিনে মদ্যপান, ধূমপান বা আমিষ খাবার খাওয়া এড়িয়ে চলতে বলা হয়। কারণ দিনটি পবিত্র বলে নিরামিষ খাবার খাওয়াই ভাল।
11
12
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, মন পরিষ্কার রাখা। কাউকে অপমান না করা, মিথ্যা না বলা এবং সৎভাবে দিন কাটানোই এই দিনের আসল বার্তা।
12
12
সবমিলিয়ে, অক্ষয় তৃতীয়া শুধু পুজো বা কেনাকাটার দিন নয়, এটি ভাল কাজ করার, দান করার এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি বিশেষ সুযোগ।