আগামী ১৯ এপ্রিল ২০২৬ সালের অক্ষয় তৃতীয়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবছরের অক্ষয় তৃতীয়া খুবই শুভ ও বিশেষ দিন হতে চলেছে।
2
12
অক্ষয় তৃতীয়ায় একসঙ্গে পাঁচটি শক্তিশালী রাজযোগ তৈরি হচ্ছে। যা হল গজকেশরী রাজযোগ, ত্রিপুষ্কর রাজযোগ, আয়ুষ্মান রাজযোগ, মালব্য রাজযোগ এবং শশা রাজযোগ।
3
12
পাঁচ শুভ যোগ একসঙ্গে তৈরি হওয়ার ঘটনা খুব কমই দেখা যায়। তাই এই দিনটি অনেক রাশির মানুষের জীবনে ভাল প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।
4
12
অক্ষয় তৃতীয়াকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র দিন হিসেবে ধরা হয়। 'অক্ষয়' শব্দের অর্থ হলো যা কখনও শেষ হয় না।
5
12
বিশ্বাস করা হয়, এদিনে যে কোনও শুভ কাজ করলে তার ফল দীর্ঘদিন ধরে পাওয়া যায়। তাই অনেকে এই দিনে সোনা কেনা, নতুন ব্যবসা শুরু করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াকে খুব শুভ মনে করেন।
6
12
এবছর একাধিক শুভ যোগে অক্ষয় তৃতীয়ায় বিশেষভাবে লাভবান হতে পারেন পাঁচ রাশি।
বৃষ: এই রাশির জন্য সময়টা খুবই ভালো। হঠাৎ অর্থলাভ হতে পারে, নতুন বিনিয়োগে লাভ আসতে পারে। পরিবারে সুখ-শান্তি বাড়বে এবং পুরনো সমস্যার সমাধান হতে পারে।
9
12
সিংহ: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি বা নতুন সুযোগ পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে এবং সম্মানও বৃদ্ধি পাবে।
10
12
তুলা: ব্যবসায়ীদের জন্য সময়টা বেশ ভালো। নতুন চুক্তি বা লাভের সুযোগ আসতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যক্তিগত জীবনেও ভারসাম্য বজায় থাকবে।
11
12
ধনু: এই রাশির মানুষদের জীবনে নতুন সুযোগ আসতে পারে। বিশেষ করে পড়াশোনা, চাকরি বা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল মিলতে পারে। মানসিক শান্তি ও ইতিবাচকতা বাড়বে।
12
12
মকর: আর্থিক দিক থেকে উন্নতি হবে। চাকরি বা ব্যবসায় ভালো ফল মিলবে। পরিবারে সুখ ও স্থিতি বাড়বে। নতুন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।