তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে, এমন জল্পনা ছড়িয়েছিল। লাল-হলুদ সমর্থকরা বুকে বল পেয়েছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে খবর হল তিনি আসছেন না। কিন্তু কেন?
2
8
তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে ‘একে৪৭’! মাঠে তাঁর পরিচয় আরও ভয়ঙ্কর। শারীরিক ফুটবল, আগ্রাসী মানসিকতা আর গোল করার ক্ষমতা। খবর ছড়িয়েছিল আবু বকর কামারাকে এবার কলকাতায় দেখা যেতে পারে।
3
8
৩১ বছরের কামারার ফুটবলজীবন বর্ণময়। মোনাকোর অ্যাকাডেমি থেকে উঠে এসে খেলেছেন ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, তুরস্ক, গ্রিস, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান এবং থাইল্যান্ডে। ইংল্যান্ডে তাঁর সবচেয়ে পরিচিত অধ্যায় ফুলহ্যামে। সেখানে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগ, দুই স্তরেই নিজের ছাপ রেখেছিলেন তিনি।
4
8
কামারার গল্পে রয়েছে লড়াইয়ের ছাপও। মোনাকোর প্রথম দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাওয়ার পর একদিন অনুশীলন ম্যাচে তাঁর সামনে পড়েছিলেন চেলসির প্রাক্তন তারকা রিকার্ডো কারভালহো। মাত্র ১৮ বছরের কামারা এমন জোরালো ট্যাকল করেছিলেন যে কারভালহো মাটিতে পড়ে যান। কোচ ফাউল দিলেও অভিজ্ঞ পর্তুগিজ ডিফেন্ডার উঠে তরুণ কামারাকে উৎসাহ দিয়েছিলেন। সেই ঘটনা থেকেই যেন স্পষ্ট হয়ে গিয়েছিল, এই ছেলের ফুটবলে ভয় বলে কিছু নেই।
5
8
ইংল্যান্ডে এসে সেই আগ্রাসী স্টাইল আরও পরিচিতি পায়। ফুলহ্যামে থাকাকালীন চ্যাম্পিয়নশিপের কঠিন ডিফেন্ডারদের বিরুদ্ধে শারীরিক লড়াইয়ে বারবার নজর কেড়েছিলেন তিনি।
6
8
আর তাঁর ডাকনাম? 'একে ৪৭'। ফুলহ্যামে যোগ দেওয়ার সময় কামারা চেয়েছিলেন ২৭ নম্বর জার্সি। ৭ ছিল তাঁর প্রিয় সংখ্যা, কারণ ৭ মার্চ তাঁর জন্মদিন। কিন্তু ৭, ১৭, ২৭ ও ৩৭, সব নম্বরই দখলে থাকায় শেষ পর্যন্ত ৪৭ নম্বর জার্সি বেছে নিতে হয় তাঁকে। পরে তাঁর নামের আদ্যক্ষর ‘এ.কে’ এবং ৪৭ নম্বর মিলিয়ে সমর্থকেরাই তাঁকে ‘একে ৪৭’ নামে ডাকতে শুরু করেন।
7
8
সেই কামারার নাম প্রথমে শোনা গিয়েছিল ইস্টবেঙ্গলে। কিন্তু সূত্রের খবর কামারাকে দলে নেওয়া হবে না। তাঁর কারণ তিনি উচ্ছৃঙ্খল। এরকম খেলোয়াড়কে পছন্দ নয় ইস্টবেঙ্গলের। ফলে তাঁর কথা শোনা গেলেও পরিবর্তিত পরিস্থিতিতে কামারা লাল-হলুদে আর আসছেন না।
8
8
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র জন্য তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল। ১৬ তারিখ লাল-হলুদের সামনে জর্ডনের ক্লাব আল হুসেইন। তার জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। সূত্রের খবর খুব শীঘ্রই চলে আসছেন আইভরি কোস্টের স্ট্রাইকার একে আর্নদ লোবা।