আধার কার্ডের তথ্যে ছোটখাটো ভুল সংশোধন বা নামের সামান্য পরিবর্তনের ক্ষেত্রে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করেছে আধার কর্তৃপক্ষ UIDAI। আধার তথ্যের সংশোধনকে আরও নির্দিষ্টভাবে ভাগ করে কোন ধরনের পরিবর্তনের ক্ষেত্রে কী নথি জমা দিতে হবে, তা স্পষ্ট করা হয়েছে।
2
12
বিশেষ করে নামের বানান সংশোধন, মধ্যনাম যোগ বা বাদ দেওয়া এবং বিয়ের পরে পদবি পরিবর্তনের মতো বিষয়গুলির ক্ষেত্রে নিয়ম আলাদা করে নির্ধারণ করা হয়েছে।
3
12
UIDAI-এর নতুন নিয়ম অনুযায়ী, যে পরিবর্তনের ফলে আধারধারীর পরিচয়ের মৌলিক কোনও বদল হচ্ছে না, সেগুলিকে ‘মাইনর কারেকশন’ হিসেবে বিবেচনা করা হবে। যেমন, কারও নামের বানানে সামান্য ভুল থাকলে সেটি সংশোধন করা যেতে পারে।
4
12
উদাহরণ হিসেবে, কারও নাম ‘Gaanesh’ লেখা থাকলে সেটি ‘Ganesh’ করার মতো পরিবর্তন মাইনর কারেকশনের আওতায় পড়বে।
5
12
একইভাবে নামের সঙ্গে মধ্যনাম যোগ করা বা বাদ দেওয়াও এই ধরনের সংশোধনের মধ্যে পড়বে। যেমন, ‘Ram Yadav’ নামটি পরিবর্তন করে ‘Ram Kumar Yadav’ করা হলে সেটিও মাইনর কারেকশন হিসেবে গণ্য হবে।
6
12
এই ধরনের নাম সংশোধনের জন্য আবেদনকারীকে নিজের পরিচয়ের প্রমাণ হিসেবে বৈধ নথি জমা দিতে হবে। ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মত নথি ব্যবহার করা যেতে পারে।
7
12
অর্থাৎ, শুধুমাত্র মুখে বলা তথ্যের ভিত্তিতে নাম সংশোধন করা যাবে না। সংশ্লিষ্ট পরিবর্তনের সমর্থনে গ্রহণযোগ্য নথি থাকা প্রয়োজন।
8
12
বিয়ের পরে নাম বা পদবি পরিবর্তনের ক্ষেত্রেও নির্দিষ্ট নথি জমা দেওয়ার নিয়ম রয়েছে। বিবাহের পর পদবি পরিবর্তন করতে চাইলে অ্যানেক্সচার–D ফর্ম্যাটে হলফনামার পাশাপাশি পরিচয়পত্রের প্রমাণ দিতে হবে।
9
12
বৈধ ম্যারেজ সার্টিফিকেটও এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে। একইভাবে বিবাহবিচ্ছেদের পরে কেউ আগের পদবিতে ফিরে যেতে চাইলে সংশ্লিষ্ট নথি দিয়ে সেই পরিবর্তনের প্রমাণ দিতে হবে।
10
12
অন্যদিকে, কেউ যদি সম্পূর্ণ নাম পরিবর্তন করতে চান, তাহলে নিয়ম আরও কঠোর। সেক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকারের অফিসিয়াল গেজেটে প্রকাশিত নাম পরিবর্তনের বিজ্ঞপ্তির অনুলিপি বাধ্যতামূলক নথি হিসেবে জমা দিতে হবে।
11
12
এছাড়া আধার তথ্যের ডেটা এন্ট্রি সংক্রান্ত ভুল বা আঞ্চলিক ভাষায় তথ্য লেখার ক্ষেত্রে ভুল থাকলে আগের নথির সঙ্গে অ্যানেক্সচার–B ফর্ম্যাটে হলফনামা দিতে হবে।
12
12
নাবালকদের ক্ষেত্রে সংশোধনের জন্য অ্যানেক্সচার–C ফর্ম্যাটে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ফলে আধারে নাম বা অন্যান্য তথ্য সংশোধনের আগে কোন ধরনের পরিবর্তন করা হচ্ছে, সেই অনুযায়ী সঠিক নথি প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি।