কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও সুখবর। বেতন কাঠামোয় আরও বড়সড় বদল আসতে চলেছে। শীঘ্রই অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সুপারিশের তারিখ জানা যাবে।
2
8
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন নিয়ে শেষ পর্যায়ের আলোচনা চলছে। এবার সরকারি কর্মীদের ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতার সঙ্গে বাড়ি ভাড়া ভাতাও জুড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
3
8
ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিভিন্ন শহরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা কী হারে বাড়ানো যেতে পারে, তার প্রস্তাবও দেওয়া হয়েছে।
4
8
এই সংগঠনের দাবি, বর্তমানে বড় শহরগুলিতে বাড়ি ভাড়া আকাশছোঁয়া। আদতে যা বাড়ি ভাঙা এবং কর্মীদের যে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়, তার মধ্যেও বিরাট পার্থক্য রয়েছে। এই ফারাক কমানোর দাবি জানিয়েছে তারা।
5
8
এদের দাবি, মহার্ঘ ভাতার সঙ্গেই বাড়ি ভাড়া ভাতা সরাসরি যুক্ত করা হোক। এক্স, ওয়াই, জেড ক্যাটাগরির শহর অনুযায়ী বাড়ানো হোক বাড়ি ভাড়া ভাতাও।
6
8
এক্স ক্যাটাগরি অর্থাৎ যে শহরের জনসংখ্যা ৫০ লক্ষের বেশি, সেখানে বাড়ি ভাড়া ভাতা ৪০ শতাংশ বাড়ানো হোক। ওয়াই ক্যাটাগরি অর্থাৎ যে শহরের জনসংখ্যা ৫ থেকে ৫০ লক্ষের মধ্যে, সেখানে ৩৫ শতাংশ এবং জেড ক্যাটাগরি, যেখানে জনসংখ্যা ৫ লক্ষের নীচে, সেখানে ৩০ শতাংশ বাড়ানো হোক বাড়ি ভাড়া ভাতা।
7
8
প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এই শহরগুলির জনসংখ্যা পর্যালোচনা করা হোক। যাতে বাড়ি ভাড়ার কাঠামো সুস্পষ্ট জানা যায়।
8
8
শুধুমাত্র সরকারি কর্মীদের জন্যেই নয়, পেনশনভোগীরাও বাড়ি ভাড়া দিতে গিয়ে হিমশিম খান। তাই তাঁদের মহার্ঘ ভাতার সঙ্গে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হোক।