কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বহু প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশনের সুপারিশ কি নির্ধারিত সময়ের আগেই জমা পড়তে চলেছে?
2
11
সম্প্রতি সংসদে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য পেশ করেছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, কমিশনকে গঠন করার দিন থেকে ১৮ মাস সময় দেওয়া হয়েছে রিপোর্ট জমা দেওয়ার জন্য।
3
11
তবে সেই ১৮ মাসের মেয়াদ শেষ হওয়ার আগেই রিপোর্ট জমা দেওয়া হবে কি না—তা নিয়ে এখনই কোনও নির্দিষ্ট নিশ্চয়তা দেয়নি সরকার।
4
11
সংসদের বাদল অধিবেশনে লোকসভা ও রাজ্যসভায় একাধিক সাংসদের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই তথ্য পেশ করেন। তিনি জানান, ২০২৩ সালের ৩ নভেম্বর সরকারি প্রস্তাবনার মাধ্যমে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছিল।
5
11
নিয়ম অনুযায়ী, গঠন হওয়ার পর থেকে ১৮ মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়া কমিশনের প্রাথমিক দায়িত্ব। সেই হিসেবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত সময় রয়েছে কমিশনের কাছে।
6
11
তবে সাংসদদের প্রশ্নের উত্তরে মন্ত্রী স্পষ্ট জানান, কমিশন এখনও কোনও চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়নি এবং নির্ধারিত সময়ের আগে রিপোর্ট আসার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও তারিখ বা সময়সীমা নিশ্চিত করা সম্ভব নয়।
7
11
অষ্টম বেতন কমিশনের এই ঘোষণার দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন দেশের লক্ষ লক্ষ পরিবার। সরকারি হিসাব অনুযায়ী: ২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত দেশে প্রায় ৩৫.৭৭ লাখ কেন্দ্রীয় অসামরিক সরকারি কর্মচারী কর্মরত রয়েছেন।
8
11
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩৩.৭৬ লাখ পেনশনভোগী ও পরিবারভিত্তিক পেনশনভোগী রয়েছেন। অর্থাৎ, বেতন ও পেনশন বৃদ্ধির এই সিদ্ধান্তের ওপর সরাসরি নির্ভর করছে দেশের প্রায় ৭০ লাখ মানুষের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি। মূল বেতন বৃদ্ধি, ভাতা পুনর্নির্ধারণ এবং পেনশন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই কমিশনের আওতাধীন।
9
11
অষ্টম বেতন কমিশন বর্তমানে চূড়ান্ত পরামর্শ ও আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠন, ইউনিয়ন এবং পেনশনভোগীদের সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে কমিশন বৈঠক করছে। সম্প্রতি জয়পুর, চেন্নাই, পুদুচেরি এবং চণ্ডীগড় সফর করেছে কমিশন।
10
11
এর পাশাপাশি, কমিশনের কাজ দ্রুত ও নির্ভুলভাবে পরিচালনা করার জন্য বিশেষজ্ঞ নিয়োগের নীতিতেও সংশোধন আনা হয়েছে। আইটি, ডাটা অ্যানালিসিস, আইনি গবেষণা ও এইচআর ক্ষেত্রে কনসালট্যান্ট নিয়োগের কাজ শুরু করেছে কমিশন।
11
11
সরকারি নির্দেশিকা অনুযায়ী, চূড়ান্ত রিপোর্ট তৈরিতে সময় লাগলেও কমিশন চাইলে নির্দিষ্ট কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিতে পারে। তবে বেতন সংশোধনের নতুন নীতি কবে থেকে কার্যকর হবে, তা পুরোপুরি নির্ভর করছে চূড়ান্ত রিপোর্ট পেশ এবং সরকারের অনুমোদনের ওপর। আপাতত ২০২৭ সালের মে মাসের ১৮ মাসের এই সময়সীমাকেই চূড়ান্ত ধরে এগোতে হচ্ছে কেন্দ্রীয় কর্মীদের।