আত্মসমর্পণ করলেন ঝাড়গ্রামের ত্রাস তথা প্রয়াত মাওবাদী নেতা কিষেণজির ঘনিষ্ঠ দুই মাওবাদী। শুক্রবার লালবাজারে সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিশের নগরপাল অজয় কুমার নন্দ।
2
9
সাংবাদিক বৈঠকেই দুই মাওবাদীর আত্মসমর্পণ সম্পর্কে জানানো হয়। উপস্থিত ছিলেন ছিলেন কলকাতা পুলিশের এসটিএফের যুগ্ম নগরপাল ভি এস আর অনন্তনাগ।
3
9
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কিষেণজি ঘনিষ্ঠ দুই মাওবাদী কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁদের নাম মঙ্গল এবং মালতী। তাঁরা দু’জনেই ঝাড়গ্রামের বাসিন্দা।
4
9
তাঁদের কাছ থেকে একে-৪৭ এবং ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, বিপুল পরিমাণে কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
5
9
শুক্রবার সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, মঙ্গল এবং মালতী দু’জনেই ২০১০ সালের পরে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হন। মাওবাদী নেতা কিষেণজির ঘনিষ্ঠ ছিলেন। ম
6
9
মঙ্গল এবং মালতী দু’জনে স্বামী-স্ত্রী। মঙ্গলের বাড়ি শালবনিতে এবং মালতীর গোপীবল্লভপুরের বাসিন্দা। পরে তাঁরা ঝাড়খন্ডের সারেন্ডার জঙ্গলে চলে যান। সেখানে মিসির বেসরার স্কোয়ার্ডেরও ছিলেন।
7
9
ঝাড়খন্ডে তাঁদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। মঙ্গলের মাথার দাম পাঁচ লক্ষ টাকা ছিল বলে জানিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। অন্য দিকে, মালতীর মাথার দাম ছিল ২ লক্ষ টাকা।
8
9
মঙ্গল এবং মালতী কাছ থেকে একে-৪৭ এবং ইনসাস রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ৪৭ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁদেরকে ঝাড়খণ্ড পুলিশ জেরা করবে বলে জানিয়েছেন কমিশনার অজয় নন্দ।
9
9
মঙ্গল বলেন, “সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সমাজের পরিবর্তন করা সম্ভব নয়। তাই আমরা সেই পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসতে চাই। সেই কারণে আমরা এখানে এসে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আত্মসমর্পণ করলাম।”