লাগাতার এই ৭ সংকেত পাচ্ছেন? শনিদেব এই ইঙ্গিত দিচ্ছে না তো
নিজস্ব সংবাদদাতা
৫ মার্চ ২০২৬ ১২ : ১৩
শেয়ার করুন
1
9
বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হল ন্যায় এবং কর্মের দেবতা। যদিও অনেকেই মনে করেন যে বড়দেবতা জীবনে সমস্যা আনেন বা ক্ষতিকর, বিপজ্জনক। কিন্তু বাস্তবে সেটা নয়। শনিদেব অত্যন্ত কঠোর। যাঁরা ন্যায়পরায়ণ, নিজের কাজ মন দিয়ে করেন, অনুশাসন মেনে চলেন, মিথ্যা বলেন না তাঁদের সহায় থাকেন শনি। ছবি- সংগৃহীত
2
9
যখন শনিদেব কারও উপর প্রসন্ন হয় তখন সেই ব্যক্তি কিছু ইঙ্গিত পান। এই ৭ ইঙ্গিত বা সংকেত পেলে বুঝবেন বড়দেবতার আশীর্বাদের হাত রয়েছে আপনার উপর। ছবি- সংগৃহীত
3
9
শর্টকাট বা সহজে যখন সাফল্য পান না। বরং তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু পরিশ্রম করতে হলেও জানবেন সাফল্য বা জয় আপনারই হবে। ছবি- সংগৃহীত
4
9
যাঁরা শান্ত থাকেন যে কোনও পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতি হাসিমুখে সামাল দেন তাঁরা শনিদেবের প্রিয় হন। ছবি- সংগৃহীত
5
9
যাঁরা সবসময় সত্য কথা বলেন, ন্যায়ের পথে থাকেন তাঁরাও বড়দেবতার কৃপা পান। এমনকী যাঁরা অন্যকে ঠকান না, তাঁরাও তাঁদের লক্ষ্যে পৌঁছতে পারেন। ছবি- সংগৃহীত
6
9
আধ্যাত্মিক জিনিস নিয়ে পড়াশোনা করলে, ভাবনা মাথায় রাখলে শনিদেব তাঁদের বিকাশে সাহায্য করে। ছবি- সংগৃহীত
7
9
কঠিন সময় আপনি অদ্ভুত ভাবে একা হাতে সবটা সামলে নিতে পারেন। ভেঙে পড়েন না। ছবি- সংগৃহীত
8
9
আপনি নিজে থেকেই সেই সব মানুষকে সাহায্য করার কথা ভাববেন যাঁদের সত্যিই সেটার প্রয়োজনীয়তা আছে। এটাও কিন্তু শনিদেবের একটি ইঙ্গিত। ছবি- সংগৃহীত
9
9
ভাল জিনিস সবসময় আপনার জীবনে দেরি করে আসে। আসলে এর মাধ্যমে শনিদেব আপনার ধৈর্যের পরীক্ষা নেন। ছবি- সংগৃহীত