সকালে ঘুম থেকে উঠেও কাজ করার এনার্জি পান না, এই সাত খাবার খেলে চাঙ্গা থাকবে শরীর, জেনে নিন কী কী?
নিজস্ব সংবাদদাতা
২৬ জুলাই ২০২৬ ১৯ : ০২
শেয়ার করুন
1
8
সকালের জলখাবার এড়িয়ে যাওয়া অনেকের কাছেই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পুষ্টিবিদদের মতে, সারাদিনের কর্মক্ষমতা ঠিক রাখতে সকালের খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন৷ সকালে কী কী খাবেন যা খেলে শরীর সুস্থ এবং সতেজ থাকবে, কাজ করার এনার্জি পাবেন?
2
8
বাদাম ও বীজ: কুমড়োর বীজ, আমন্ড, চিয়া বা হেম্প সিডের মতো বাদাম-বীজ ওটমিল বা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। এতে থাকা ম্যাগনেসিয়াম শরীরে এনার্জি তৈরিতে সাহায্য করে৷ আগে থেকে চিয়া পুডিং বানিয়ে রাখলে ব্যস্ত সকালেও দ্রুত একটা পুষ্টিকর খাবার খাওয়া যায়৷
3
8
ওটমিল: ওটমিলের সঙ্গে বাদাম, বীজ ও বেরি যোগ করলে এটি হয়ে ওঠে সম্পূর্ণ একটি খাবার।
4
8
কটেজ চিজ: এতে থাকে ক্যাসেইন নামের একধরনের প্রোটিন, যা ধীরে হজম হয় বলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ও এনার্জি স্থির রাখে। এছাড়া এতে থাকা ক্যালসিয়াম পেশির কাজ ও বিপাকক্রিয়ায় সাহায্য করে। মিষ্টি বা ঝাল — দুই ধরনের টপিং দিয়েই এটি খাওয়া যায়।
5
8
অ্যাভোকাডো: ফ্যাট ও প্রোটিনে ভরপুর এই ফল এনার্জি স্থির রাখে ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এনার্জি কমে যাওয়ার সমস্যা কম করে৷ রুটি বা টোস্টে মেখে, অথবা স্ক্র্যাম্বলড ডিম ও সালসার সঙ্গে টাকোয় ভরে খাওয়া যায়।
6
8
পালং শাক: উদ্ভিজ্জ আয়রনের ভাল উৎস পালং শাক। এটি শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক নাইট্রেট রক্ত চলাচল বাড়িয়ে এনার্জি জোগায়।
7
8
এছাড়া ডিম ও টক দই বা গ্রিক ইয়োগার্ট-ও পুষ্টিবিদদের পছন্দের তালিকায় আছে। দুটোই উচ্চ প্রোটিনযুক্ত এবং সহজেই সকালের রুটিনে যোগ করা যায়, যা দীর্ঘসময় পেট ভরা রাখতে সাহায্য করে।
8
8
সবমিলিয়ে, কার্বোহাইড্রেট, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের সমন্বয়ে তৈরি একটি সুষম সকালের খাবারই সারাদিন শরীর ও মনকে চাঙা রাখার আসল চাবিকাঠি।