গন্তব্যের থেকে সফর অনেক বেশি সুন্দর, এই কথার সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। আর আপনার আগামী ট্রিপের সেটাই যদি মূল উদ্দেশ্য হয়? এই বর্ষায় নির্দিষ্ট কোথাও একটানা অনেক দিন থাকার পরিবর্তে যদি ভারতের এমন আইকনিক রাস্তা থেকে ঘুরে আসেন যা বর্ষায় অপরূপ সুন্দরী হয়ে ওঠে, তাহলে কেমন হয়? ছবি- সংগৃহীত
2
8
মুম্বই থেকে লোনাভালা যাওয়ার রাস্তা বর্ষায় রোড ট্রিপের জন্য আদর্শ। বৃষ্টিস্নাত পশ্চিমঘাটের সৌন্দর্য তো আছেই, সঙ্গে ঝোরা, মেঘে ঢাকা পাহাড়, সহ আরও নানা মনোরম দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন। ছবি- সংগৃহীত
3
8
বেঙ্গালুরু থেকে কুর্গ যাওয়ার রাস্তাও ভারী সুন্দর। কফি বাগানের মাঝ থেকে আঁকাবাঁকা পথ চলে গিয়েছে, আর দুই পাশে ঢেউ খেলানো সবুজ। সঙ্গে মাঝে মাঝে পাবেন জঙ্গলের পথ, সোঁদা গন্ধ, মেঘ, কুয়াশায় ঢাকা টিলা। ছবি- সংগৃহীত
4
8
শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা বর্ষায় কোনও সিনেমার দৃশ্যের থেকে কম মনে হয় না। রাস্তার উপর ভেসে বেড়ায় মেঘ। চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে সবুজ হয়ে থাকে। সঙ্গে ঝর্ণা, ঘন কুয়াশার মধ্যে ঢাকা পথ তো আছেই। ছবি- সংগৃহীত
5
8
চেন্নাই থেকে পুডুচেরি যেতে হলে সমুদ্রের ধারের পথ ধরে যেতে হয়। বৃষ্টি নামলে সেটা যে ঠিক কতটা মায়াবী লাগে বলার অপেক্ষা রাখে না। সঙ্গে সমুদ্রের ঠান্ডা হাওয়া, মেঘে ঢাকা আকাশের সৌন্দর্য তো চেরি অন দ্য টপ। ছবি- সংগৃহীত
6
8
পাহাড় যেতে চাইছেন? তাহলে দিল্লি থেকে গাড়ি নিয়ে চলে যান ল্যান্সডাউন। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রাস্তা দিয়ে যেতে যেতে মেঘেদের রাজ্যে হারিয়ে যাবেন। সঙ্গে শান্ত উপত্যকা, পাহাড়ের ঠান্ডা, স্নিগ্ধ বাতাস তো আছেই। ছবি- সংগৃহীত
7
8
তবে বর্ষায় রোড ট্রিপ করার মজা যেমন আছে, তেমনই সতর্কতা অবলম্বন করা জরুরি। বেশি ঝড়, বৃষ্টির পূর্বাভাস থাকলে প্ল্যান রিশিডিউল করুন। গাড়ি ধীরে চালান, রাস্তা এই সময় ভেজা থাকে, তাতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে মেঘ, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে। তাই সতর্ক থাকা জরুরি। ছবি- সংগৃহীত
8
8
ফোনে চার্জ দিয়ে রাখুন, খাবার জল, ওষুধ, অতিরিক্ত টায়ার রাখুন। সফর শুরুর আগে গাড়ির ব্রেক, টায়ার, ওয়াইপার চেক করে নিন।ছবি- সংগৃহীত