এই গরমে ত্বকের জেল্লা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন? একই সঙ্গে ঘামে চুল ভিজে থাকার কারণে খুব চুল উঠছে? রয়েছে অন্যান্য সমস্যাও? তাহলে রাসায়নিক কোনও প্রোডাক্টের উপর ভরসা না করে বরং বেছে নিন প্রাকৃতিক, ঘরোয়া, চেনা উপাদানে। রান্নাঘরের এই ৫ উপাদানেই হবে ফাটাফাটি রূপচর্চা। ছবি- সংগৃহীত
2
8
লবঙ্গ যে কেবল মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে সেটা নয়। একই সঙ্গে এটা চুলের জন্যও খুব উপকারী। এক মুঠো লবঙ্গ ভাল করে জলে ফুটিয়ে সেই জল দিয়ে যদি চুল পরিষ্কার করে তাহলে উপকার পাবেন। ছবি- সংগৃহীত
3
8
লবঙ্গে বায়োঅ্যাক্টিভ যৌগ ইউজেনল রয়েছে যা খুশকির সমস্যা গোড়া থেকে নির্মূল করে। একই সঙ্গে মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করে। এটিকে চুলে স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারেন। ছবি- সংগৃহীত
4
8
মুখে দুর্গন্ধ? সকলের সামনে কথা বলতে অস্বস্তি হয়? প্রতিদিন সকালে প্রাকৃতিক, রাসায়নিক ছাড়া নারকেল তেল নিয়ে কুলকুচি করুন। নারকেল তেলের বদলে তিলের তেল ব্যবহার করতে পারেন। এতে দুর্গন্ধ তৈরি করে যে ব্যাকটেরিয়া সেটা দূর হয়। দাঁত, মাড়ি ভাল থাকে। ছবি- সংগৃহীত
5
8
সর্ষের তেলের সঙ্গে নিম পাতা ফুটিয়ে সেটা প্রতি রাতে ঘুমানোর আগে নাভিতে মালিশ করুন। কী উপকার পাবেন? ত্বক হবে উজ্জ্বল, জেল্লাদার। ছবি- সংগৃহীত
6
8
নাভিতে রক্ত চলাচল হয় ভীষণ মাত্রায়, এখানে প্রচুর শিরা রয়েছে। আর এখানে কিছু দিলে সেটা দ্রুত শুষে নেয়। ফলে রোজ রাতে তেল এবং নিম পাতা একসঙ্গে ফুটিয়ে নাভি চিকিৎসা করলে উজ্জ্বল ত্বক যেমন পাওয়া যায়, তেমনই হজম ক্ষমতা বাড়ে। ছবি- সংগৃহীত
7
8
মুখ থেকে মেকআপ তোলা ঝামেলার কাজ মনে হয়? অন্য মেকআপ রিমুভারের বদলে বরং ভরসা রাখুন নারকেল তেলে। একটু নারকেল তেল নিয়ে মুখ ভাল করে ঘষুন, দেখবেন মেকআপ উঠে যাবে। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। ছবি- সংগৃহীত
8
8
রিঠা দিয়ে চুল ধোয়া বা শ্যাম্পু করা অনেক পুরনো রীতি। এতে চুলের ক্ষতি হয় না। রিঠা দিয়ে চুল ধুলে মাথার ত্বক তৈলাক্ত হয় না। এতে থাকা স্যাপোসিন্স ফাঙ্গাল ইনফেকশন দূরে রাখে। ছবি- সংগৃহীত