বর্তমানে দেশজুড়ে এলপিজি গ্যাস নিয়ে সংকট তৈরি হয়েছে। অনেকেই গ্যাস বাঁচাতে বিকল্প উপায় খুঁজছেন। এই সময় একাধিক পদ না বানিয়ে ওয়ান পট মিল বানান। সময়, গ্যাস বাঁচবে। আবার স্বাদ বদল হবে। রইল তেমন ৪ রেসিপি। ছবি- সংগৃহীত
2
9
চিকেন ভুনা পোলাও: আগে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন। সঙ্গে দুটো টমেটো, ধনেপাতাও কেটে নিন। এবার মাংসকে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দই, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, অল্প ধনেপাতা কুচি এবং সরষের তেল দিয়ে মেখে ম্যারিনেট করে রাখুন। এবার শুকনো তাওয়ায় গোটা ধনে, জিরে, গোলমরিচ, মৌরী, দারচিনি, স্টার অ্যানিস এবং অল্প নুন ভেজে নিন। তারপর সেটাকে গুঁড়ো করে নিন। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। এবার তাতে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন। হাই ফ্লেমে মিনিট ১০ কষান। এরপর ভাজা মশলা, কেটে রাখা টমেটো দিয়ে দিন। ঢাকা দিয়ে আরও মিনিট দশ রাখুন। তারপর অল্প জল দিয়ে আবার কষান। ছবি- সংগৃহীত
3
9
এবার আগে থেকে ভিজিয়ে রাখা চাল ধুয়ে নিন। তারপর প্যানে ঘি দিয়ে গোটা গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ ফোড়ন দিন। একটু নেড়ে আদা রসুন বাটা বাকিটা, ধুয়ে রাখা চাল এবং স্বাদ মতো নুন দিয়ে দিন। নেড়ে নিন মিনিট ৫। তারপর জল ঢেলে দিন পরিমাণ মতো। এবার দিয়ে দিন অর্ধেক লেবুর রস। দুটো কাঁচা লঙ্কাও ফেলে দিন। জল টেনে এলে মাংস মিশিয়ে ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে দমে আরও মিনিট ১০ রাখুন। ব্যাস তৈরি ভুনা চিকেন পোলাও। ছবি- সংগৃহীত
4
9
ভেজ রাইস: এক কাপ চাল নিয়ে ভাল করে ধুয়ে, সেটাকে অন্তত মিনিট ১৫ ভিজিয়ে রাখুন। এবার একটা বাটিতে এক কাপ দই, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখুন। এবার প্রেসার কুকারে ঘি বা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। ছবি- সংগৃহীত
5
9
এবার এতে দিয়ে দিন গোটা জিরে, চিরে রাখা কাঁচা লঙ্কা, টুকরো করে রাখা গাজর, আলু, কড়াইশুঁটি। এবার আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণ ঢেলে দিন। দিন কুচানো ধনেপাতা এবং স্বাদমতো নুন। ভাল করে নাড়ুন। এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে জল ঢেলে দিন। ফুটে উঠলে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে নামিয়ে নিন। ছবি- সংগৃহীত
6
9
ওয়ান পট মিক্সড নুডুলস: কেবল রাইস বা পোলাও নয়। এখন যখন রেস্তোরাঁ বন্ধ হচ্ছে পরপর, তখন বাড়িতেই বানিয়ে নিন সাধের নুডুলস। এর জন্য একটি প্রেসার কুকারে সাদা তেল দিন। তেল গরম হলে আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিন। তারপর এক চামচ সোয়া সস, দুই চামচ টমেটো সস, এক চামচ ভিনেগার, স্বাদমতো নুন, গোলমরিচ, চিলি ফ্লেকস দিন। এবার হালকা নেড়ে নিন। ছবি- সংগৃহীত
7
9
এবার নুডুলস দিয়ে দিন। দিয়ে দিন পরিমাণ মতো জল। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে দিন। এবার ঢাকনা খুলে কুচিয়ে রাখা গাজর, ব্রকলি, সুইট কর্ন, স্প্রিং অনিয়ন দিয়ে দিন। একটু ফুটিয়ে নিয়ে উপর দিয়ে চিলি ওয়েল এবং সাদা তিল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি। ছবি- সংগৃহীত
8
9
খিচুড়ি: বাঙালির সাধের খিচুড়িকেও অবশ্যই রাখতে পারেন এই তালিকায়। এটার জন্য আগে থেকে ডাল এবং চাল ধুয়ে ভিজিয়ে রাখুন। এবার প্রেসার কুকারে তেল দিয়ে সেটা গরম হলে গোটা সরষে, জিরে, হিং, গোলমরিচ, আদা কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিন। হালকা নেড়ে দিন। এবার কুচানো পেঁয়াজ দিয়ে নেড়ে নিন। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসম গুঁড়ো দিয়ে চাল এবং ডাল দিয়ে দিন। একটু নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিন। ঢাকা দিয়ে ৩ টি সিটি দিয়ে নামিয়ে নিলেই তৈরি। ছবি- সংগৃহীত
9
9
চাইলে এতে বোনেলস চিকেনের টুকরো আদা রসুনে ম্যারিনেট করে হালকা ভেজে সেটাও যোগ করে দিতে পারেন। নিরামিষ খিচুড়ি চিকেন খিচুড়ি হয়ে যাবে। নতুবা আচার দিয়েও খেতে পারেন। ছবি- সংগৃহীত