শুরু জনগণনার অনলাইনের সেল্ফ এমুনারেশন। অনলাইন করুন বা অফলাইন, যে মাধ্যমেই ফর্ম ফিলআপ করুন দিতেই হবে ৩৩টি প্রশ্নের উত্তর। তবেই সম্পূর্ণ হবে জনগণনার পদ্ধতি। ৩৩টি প্রশ্নের মধ্যে কী কী রয়েছে? জানুন এই প্রতিবেদনে।
2
8
১. বাড়ির নম্বরঃ স্থানীয় কর্তৃপক্ষ বা সেন্সাস নির্ধারিত নম্বর ২. সেন্সাস গৃহ নম্বরঃ জনগণনার জন্য নির্দিষ্ট বাড়ির নম্বর ৩. মেঝের উপাদানঃ মেঝে তৈরিতে কী উপাদান ব্যবহার করা হয়েছে ৪. দেওয়ালের উপাদানঃ দেওয়াল তৈরিতে ব্যবহৃত প্রধান উপাদান ৫. ছাদের উপাদানঃ ছাদ তৈরিতে প্রধান উপাদান কী
3
8
৬. বাড়ির ব্যবহারঃ বাড়িটি কী কাজে ব্যবহার করা হয় ৭. বাড়ির অবস্থাঃ বর্তমানে বাড়িটির স্থায়িত্ব বা অবস্থা কেমন ৮. পরিবারের নম্বর: একটি বাড়ির অন্তর্ভুক্ত সুনির্দিষ্ট পরিবার নম্বর। ৯. মোট সদস্য সংখ্যা: পরিবারে সাধারণত বসবাসকারী মোট মানুষের সংখ্যা। ১০. গৃহকর্তার নাম: পরিবারের প্রধান ব্যক্তির নাম।
4
8
১১. গৃহকর্তার লিঙ্গ: পুরুষ, মহিলা নাকি তৃতীয় লিঙ্গ। ১২. সামাজিক শ্রেণী: গৃহকর্তা তফসিলি জাতি, উপজাতি নাকি অন্যান্য শ্রেণীভুক্ত। ১৩. বাড়ির মালিকানা: বাড়িটি নিজস্ব, নাকি ভাড়া বা লিজের ১৪. ঘরের সংখ্যা: পরিবারের অধীনে থাকার কটা ঘর রয়েছে ১৫. বিবাহিত দম্পতির সংখ্যা: পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির মোট সংখ্যা।
5
8
১৬. পানীয় জলের প্রধান উৎস: জল কোথা থেকে আসে (যেমন- কল, টিউবওয়েল ইত্যাদি)। ১৭. জলের প্রাপ্যতা: পানীয় জলের উৎস বাড়ির ভেতরে নাকি বাইরে রয়েছে ১৮. আলোর প্রধান উৎস: বিদ্যুৎ, কেরোসিন নাকি অন্য কিছু। ১৯. শৌচাগারের সুবিধা: পরিবারে শৌচাগার ব্যবহারের সুবিধা আছে কিনা
২০. শৌচাগারের ধরণ: শৌচাগার- ফ্লাশ, পিট ল্যাট্রিন।
6
8
২১. নোংরা জল নিষ্কাশন: বাড়ির বর্জ্য জল নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা কেমন ২২. স্নানের সুবিধা: বাড়িতে স্নানের আলাদা ঘর বা ব্যবস্থা আছে কিনা।
২৩. রান্নাঘরের সুবিধা: আলাদা রান্নাঘর এবং তাতে এলপিজি নাকি পিএনজি সংযোগ আছে ২৪. রান্নার প্রধান জ্বালানি: রান্নায় কী ধরণের জ্বালানি (গ্যাস, কাঠ, ঘুঁটে ইত্যাদি) ব্যবহৃত হয় ২৫. রেডিও/ট্রানজিস্টর: বাড়িতে এই যন্ত্রটি আছে কিনা।
7
8
২৬. টেলিভিশন: পরিবারে টেলিভিশন আছে কিনা ২৭. ইন্টারনেট সংযোগ: পরিবারে ইন্টারনেটের সুবিধা আছে কিনা ২৮. ল্যাপটপ/কম্পিউটার: বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা ২৯. টেলিফোন/স্মার্টফোন: বাড়িতে ল্যান্ডলাইন, সাধারণ মোবাইল নাকি স্মার্টফোন রয়েছে ৩০. সাইকেল/স্কুটার: বাড়িতে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল আছে কিনা
8
8
৩১. চার চাকার গাড়ি: পরিবারে নিজস্ব গাড়ি আছে কিনা ৩২. প্রধান খাদ্যশস্য: পরিবারে প্রধান খাদ্যশস্য হিসেবে কী খাওয়া হয় (যেমন- চাল, গম ইত্যাদি)।
৩৩. মোবাইল নম্বর: জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য বৈধ মোবাইল নম্বর।