ফল, শাক-সবজি মানব দেহের জন্য নিত্য প্রয়োজনীয়। কিন্তু পরিস্থিতি এমন, ২৭ বছরের ওই যুবতী, ২০ বছর ধরে মুখে তুলতে পারছেন না এক কামড় শাক, সবজি কিংবা ফল।
2
8
শহিউলের ওই যুবতী কারণ হিসেবে যা জানিয়েছেন, তাতে রীতিমতো চক্ষু চড়কগাছ। জানিয়েছেন, তাঁর এমন এক ভয়ানক অ্যালার্জি রয়েছে, যার জন্য ভয়েই কিছু খেতে পারেন না তিনি।
3
8
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে ওয়েস্ট মিডল্যান্ডসের ক্লোই রেইসবেকের সাত বছর বয়সে ওরাল অ্যালার্জি সিনড্রোম ধরা পড়ে।
4
8
কী এই সমস্যা? যুবতী জানিয়েছেন, পরাগরেণু সম্পর্কিত পদার্থের প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে।
5
8
জানিয়েছেন, ১৫টি ভিন্ন ফল, শাকসবজি এবং বাদাম মুখে দিলেই বিপদ এবং ২০ বছরেরও বেশি সময় ধরে এগুলি সম্পূর্ণরূপে এড়িয়ে চলেছেন তিনি।
6
8
২০০৪ সালের মে মাস। স্কুলে পিচের কামড় দিয়ে ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ওই একই সপ্তাহেই ফের আপেল খেয়ে একই ভয়াবহ অবস্থা হয়।
7
8
দিনে দিনে অ্যালার্জির ভয়াবহতা বাড়তে থাকে। চিকিৎসক পরীক্ষা করে জানান, পীচ, নেকটারিন, চেরি -সহ বিভিন্ন ফলে অ্যালার্জি রয়েছে তাঁর।
8
8
তারপর থেকেই রীতিমতো ভয়ে। এড়িয়ে চলতে হয় বিশেষ বিশেষ খাবার, ফল, সবজি।