নিজস্ব সংবাদদাতা: জি বাংলা সিনেমায় আসছে মন ভাল করা মিউজিক্যাল শো "সং কানেকশন"! যা দর্শকদেরকে বাংলা ও হিন্দি সিনেমা জগতের কালজয়ী গানের ডালি সাজিয়ে দেবে। আগামী ৬ মে, ২০২৪, সোম থেকে রবিবার সকাল ১০.৩০ টায় এই অনুষ্ঠান আয়োজিত হবে। "সং কানেকশন"-এর প্রিমিয়ার হবে আগামীর ৬ মে, ২০২৪। এই বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা গৌরব চক্রবর্তী। 
শুধু গান নয়, এই অনুষ্ঠানে থাকবে গানের নানা গল্পও। যেমন সুর তৈরি করার আগে কেমন মেজাজে থাকতেন শচীন কর্তা? কতটা মাথা ঘামাতেন পঞ্চম দা? কতক্ষণ গলা সাধতেন সুরের সরস্বতী লতা মঙ্গেশকর। গান গাইবার আগে কী শর্ত দিতেন কিশোর কুমার। ইত্যাদি নানা গল্পের ডালি নিয়ে "সং কানেকশন"-এ থাকবেন গৌরব। সঙ্গে থাকবে হিন্দি ও বাংলা ক্লাসিক ছবির গান। 
অনুষ্ঠান প্রসঙ্গে জি বাংলার চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষ বলেন, ""জি বাংলার দর্শকদের বিনোদনের জন্য সব সময়ই নতুন কিছু পরিকল্পনা করি আমরা। আশা করছি সং কানেকশন সকলের মন ছুঁয়ে যাবে।"" 
"গান মানেই কানেকশন। এই নতুন অনুষ্ঠান দিয়ে শ্রোতাদের সঙ্গে সেই কানেকশন গড়ে তুলতে চাই আমরা। । এটি একটি সঙ্গীতের যাত্রা যা বাংলা এবং হিন্দি সিনেমার ম্যাজিক নিয়ে ফিরবে। গানের পাশাপাশি গল্পও মানুষকে মুগ্ধ করবে।"- অনুষ্ঠান প্রসঙ্গে বলেন জালালুদ্দিন মন্ডল, চিফ চ্যানেল অফিসার-জি বাংলা সিনেমা অ্যান্ড মার্কেটিং হেড- ইস্ট ক্লাস্টার, জিইই এন্টারটেইনমেন্ট ।