বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া এমনকী আসবাব পত্র ভাড়া, এই পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু তাই বলে এই মহিলা স্বামীকে ভাড়া দেন, তাও প্রতি মাসে তার জন্য পান ৮৫ হাজার টাকা! কেন? কারণ জানলে চমকে উঠতে বাধ্য। 

ঘটনাটি থাইল্যান্ডের। এক মহিলা তাঁর স্বামীকে হাতেনাতে পরকীয়া করতে গিয়ে ধরেছেন। এই ক্ষেত্রে ডিভোর্স, অশান্তি, অ্যালিমনি, ইত্যাদির প্রসঙ্গ ওঠা বা ঘটা স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে মহিলাটি সেসব কিছুই করেননি। বরং একদম অন্য এক পথে হেঁটেছেন! আর সেটা দেখে শুনে হতবাক হয়ে গিয়েছেন সকলে!

যাঁর সঙ্গে সেই মহিলার স্বামীর পরকীয়া ছিল সেই মহিলাকেই প্রতি মাসে স্বামীকে ভাড়ায় দিয়ে দেন তিনি। আর সেই বাবদ তাঁর থেকে কড়ায় গণ্ডায় বুঝে নেন ভারতীয় টাকার ৮৫ হাজার টাকা! বর্তমানে এই ঘটনা ভাইরাল হয়েছে রীতিমত। এই অভিনব উপায়ে শাস্তির কথা শুনে চমকেছেন অনেকেই। 

স্থানীয় রিপোর্টে জানানো হয়েছে ভদ্রমহিলা তাঁর স্বামীর এই পরকীয়ার কথা জানতে পেরে এই উদ্ভট প্ল্যান আঁটেন। তিনি সঙ্গে সঙ্গে ডিভোর্স ফাইল না করে, স্বামীর প্রেমিকার থেকে প্রতি মাস কাটানোর জন্য টাকা চান। এতে রাতারাতি ঘটনাটি ভাইরাল হয়। এবং তাঁদের পরকীয়ার কথাও ছড়িয়ে পড়ে। দু'দিক দিয়েই লাভের লাভ হল তাঁর। 

এই ঘটনা ঘটার পর দুই রকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলেছেন বিষয়টা বেজায় অদ্ভুত। কারও মতে যা করেছেন এই মহিলা একদম ঠিক করেছেন। আপনার কি মত এই বিষয়ে?

তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এই মহিলা স্বামীকে শাস্তি দেওয়ার জন্য যেটা করেছেন একটি দেশে সেটা বহু নারী করে থাকেন। লাটভিয়ায় সেক্স রেশিওর এতই খারাপ দশা যে ওখানকার মহিলারা নিজেদের স্বামীদের ভাড়া দেন। এতে অর্থলাভ হয়। পাশাপাশি যে মহিলাদের বাড়িতে পুরুষ নেই, তাঁরাও ভাড়ায় স্বামী পান যাঁকে দিয়ে ঘরের নানা কাজ করাতে পারেন। তবে সেখানে ঘণ্টা প্রতি স্বামী ভাড়া দেওয়া হয়। বিষয়টি সেখানে সাময়িক স্বামী হিসেবে জনপ্রিয়। কারও এরম কোনও প্রয়োজনীয়তা থাকলে তিনি অনলাইনে বুক করেন টাকার বিনিময়ে। আর টাকা নিয়ে কোনও পুরুষ কয়েক ঘণ্টার জন্য তাঁর স্বামী সেজে যান। যা যা প্রয়োজনীয় কাজ আছে করে দেন।