রবিবারের বিকেল মানেই মুম্বইয়ের জুহু অঞ্চলে ঠাসা ভিড়। বছরের পর বছর ধরে নিজের বাসভবন 'জলসা'–র সামনে দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করেন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন।  হাত নাড়িয়ে অভিবাদন জানানো থেকে গ্রহণ করেন বিগ বি। এই ‘সানডে দর্শন’ তাঁর কাছে শুধু প্রথা নয়, ভক্তদের ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানানোর এক ব্যক্তিগত মুহূর্ত।

কিন্তু এই রবিবার সেই নিয়মে ছেদ পড়ল।

 

কেন এত বছরের রীতিনীতি এদিন ভাঙলেন শাহেনশাহ? নিজের ব্লগে রবিবারের ব্যতিক্রমী পরিস্থিতি ব্যাখ্যা করে অমিতাভ লিখলেন, "কাজ চললেও শরীর বিশ্রাম চাইছিল। তাই এ দিন আর জলসার গেটের সামনে দাঁড়ানো হয়নি। অনুরাগীদের শক্তি ও সময় বাঁচানোর অনুরোধ জানিয়ে তিনি লিখলেন, শিগগিরই আবার দেখা হবে, ততদিন ভাবনায় থাকুক নীরব যোগাযোগ।"

 

অন্যদিকে, সম্প্রতি তাঁর প্রতিবেশী নির্মিত জেসরানির বহুদিনের ইচ্ছে পূরণ করেছেন অমিতাভ। আমন্ত্রণ জানিয়ে নিজের বাড়িতেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে নির্মিত জানান, ৮ ফেব্রুয়ারি তাঁর জীবনের অবিস্মরণীয় দিন হয়ে থাকবে। শুধু অটোগ্রাফ নয়, নিজের ছবি ছাপা টি–শার্টও উপহার দিয়েছেন 'বিগ বি'।

 

ভিডিয়ো বার্তায় ওই ভদ্রলোক বচ্চন-দর্শনের পর বলেন, জলসার ভেতর থেকে সরাসরি এই 'সানডে দর্শন' দেখার অভিজ্ঞতা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। প্রণাম করতে গেলে অমিতাভ নরমভাবে বাধা দেন, হাসিমুখে ৮ ফেব্রুয়ারি তাঁর জীবনের স্মরণীয় দিন। সেদিন তিনি শুধু অমিতাভের  অটোগ্রাফই পাননি, পেয়েছেন অভিনেতার ছবি ছাপা একটি টি-শার্টও। তাঁর কথায়, অমিতাভের বিনয় আর আন্তরিকতায় তিনি অভিভূত।

 

কাজের দিক থেকেও দারুণ ব্যস্ত অমিতাভ। সামনে তিনি ফিরছেন বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন ছবির সিক্যুয়েলে ‘কল্কি ২৮৯৮ এডি’-র পরবর্তী কিস্তিতে। পরিচালক নাগ অশ্বিন-এর এই ছবিতে আবারও থাকছেনপ্রভাস ও কমল হাসন। যদিও প্রথম ছবিতে থাকা দীপিকা পাড়ুকোন সিক্যুয়েলে থাকছেন না।

 

তবে রবিবারের এই বিরতি সাময়িক, এমনটাই ইঙ্গিত দিয়েছেন অমিতাভ। তাই ভক্তদের অপেক্ষা, আবার কবে জালসার বারান্দায় দেখা মিলবে তাঁদের প্রিয় তারকার।