ভারতের সঙ্গীত আকাশ থেকে খসে পড়ল উজ্জ্বলতম নক্ষত্র। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল। চিকিৎসক ড. প্রতীত সামদানি এই প্রবীণ শিল্পীর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন।শনিবার, ১১ এপ্রিল দুপুরের দিকে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান এই গায়িকা। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের একটি বিশেষজ্ঞ দল আপ্রাণ চেষ্টা চালালেও শেষরক্ষা হলো না। ১২ এপ্রিল সকালে সুরের মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন ‘আশা তাই’।

আশা ভোঁসলে কেবল তাঁর কণ্ঠের জন্যই নয়, তাঁর অমায়িক ব্যবহার এবং নতুন প্রজন্মের গানের প্রতি আগ্রহের জন্যও পরিচিত ছিলেন। কয়েক দশক ধরে সাফল্যের শীর্ষে থাকলেও তিনি ছিলেন অত্যন্ত মাটির মানুষ। সম্প্রতি নাতনি জানাই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছিল তাঁর আধুনিক মনস্কতার কথা। জানাই জানিয়েছিলেন, গাড়িতে ভ্রমণের সময় তাঁরা দুজনে মিলে দিলজিৎ দোসাঞ্জের জনপ্রিয় গান ‘লাভার’-এর তালে মাততেন। 

 

 

আর জে আনমোলের শেয়ার করা সেই ভিডিওতে ‘বেবি বেবি’ গেয়ে আশা ভোঁসলের সেই ‘ভাইবিং’ মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zanai Bhosle💜 (@zanaibhosle)