নীতেশ তিওয়ারি বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে সিনেমা প্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। এই মহাকাব্যিক প্রজেক্টে বিভীষণের চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। কিন্তু এই ছবির শুটিংয়ের মাঝেই বিবেক ওবেরয়ের এমন এক সিদ্ধান্ত প্রকাশ্যে এল, যা চলচ্চিত্র জগতের মানুষের কাছে এক বড় দৃষ্টান্ত হয়ে রইল। ছবির পুরো পারিশ্রমিকই তিনি দান করছেন ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য!

 

বলিউড তথা ভারতীয় সিনেমার ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় বাজেটের এবং উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট হতে চলেছে নিভেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। এই ছবিতে বিভীষণের চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। ছবি নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই, কিন্তু এর মধ্যেই বিবেক ওবেরয়ের এক মানবিক ঘোষণা ছবির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অভিনেতা জানিয়েছেন, এই ছবির জন্য তিনি এক পয়সাও পারিশ্রমিক নিজের পকেটে পুরবেননা!


এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় জানান, তিনি ছবির প্রযোজক নমিত মালহোত্রাকে স্পষ্টই বলেছেন যে, তিনি এই ছবির জন্য কোনও পারিশ্রমিক নিতে আগ্রহী নন। বদলে তিনি সেই পুরো অর্থ দান করতে চেয়েছেন ক্যানসার আক্রান্ত শিশুদের সাহায্যের জন্য। বিবেক বলেন, “আমি নমিতকে বলেছিলাম, আমার এক পয়সাও চাই না। আমি এটি এমন কোনও কাজে দান করতে চাই, যা আমার হৃদয়ের খুব কাছের—ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসা ।” বিবেকের কথায়, তিনি এই প্রজেক্টের সাথে যুক্ত হতে চেয়েছেন কারণ তিনি এই কাজের ওপর বিশ্বাস রাখেন। তাঁর মতে, ‘রামায়ণ’ ভারতীয় সিনেমাকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।


বিবেক ওবেরয় মনে করেন, নিভেশ তিওয়ারি এবং নমিত মালহোত্রা যা তৈরি করছেন, তা বিশ্ব সিনেমার ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, “হলিউডের মহাকাব্যিক সিনেমাগুলোর যোগ্য উত্তর হবে আমাদের এই রামায়ণ। যারা অস্কারজয়ী ভিএফএক্স টিমের সঙ্গে কাজ করছেন, তাদের হাত ধরে ভারতীয় মহাকাব্যকে বিশ্বমঞ্চে তুলে ধরা হচ্ছে—এর চেয়ে বড় আর কী হতে পারে!”


চলচ্চিত্র মহলের খবর অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর এডিটিংয়ের কাজ ইতিমধ্যে শেষ। বর্তমানে পুরো টিম ছবির ভিজ্যুয়াল এফেক্টস -এর ওপর বিশেষ নজর দিচ্ছে। শোনা যাচ্ছে, পোস্ট-প্রোডাকশনের জন্য প্রায় ৩০০ দিন সময় রাখা হয়েছে।

ছবি মুক্তি: ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তি পাবে এই বছর দিওয়ালিতে (নভেম্বর, ২০২৬)। দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।


নীতেশ তিওয়ারির এই রামায়ণে রয়েছে এক বিশাল তারকা সমাবেশ:

রাম: রণবীর কাপুর

সীতা: সাই পল্লবী

রাবণ: যশ 

বিভীষণ: বিবেক ওবেরয়

হনুমান: সানি দেওল

লক্ষ্মণ: রবি দুবে

মন্দোদরী: কাজল আগরওয়াল

শূর্পনখা: রকুল প্রীত সিং

 এখন দেখার পালা, পর্দায় এই রামায়ণ কতটা জাদু তৈরি করতে পারে।