সকলে নিজেদের প্যাশনকে প্রফেশন বানাতে পারেন না সে কথা তো সকলেরই জানা। কিন্তু তাই বলে কি পছন্দ বা ভাল লাগার জিনিসকে ছেড়ে, ভুলে থাকা যায়? আর সেটাই যেন আরও একবার মনে করিয়ে দিল এই ভাইরাল ভিডিও। 

সম্প্রতি দুর্গাপুর থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে একজন নিরাপত্তারক্ষী গিটার বাজিয়ে গান করছেন। না, ব্যাপারটা শুধু সেখানেই থেমে নেই, ভিডিওটির সঙ্গে যে বার্তা দেওয়া সেটাই নেটিজেনদের নজর কেড়েছে। 

ফ্যালক্রাম নামক একটি ব্যান্ডের পেজের তরফে এই ভিডিও পোস্ট করে জানানো হয়েছে ভিডিওটিতে যাঁকে দেখা যাচ্ছে সেই ছেলেটির নাম চন্দন সিং। তিনি গিটার বাজিয়ে আতিফ আসলামের জনপ্রিয় গান আদাত গাইছেন। ব্যান্ডের তরফে জানানো হয়েছে আচমকাই এই ব্যক্তি থেকে তাঁদের থেকে গিটার চান। প্রথমে ব্যান্ডের সদস্যরা ভেবেছিলেন তিনি হয়তো গিটারটি একবার ছুঁয়ে বা বাজিয়ে দেখতে চান। যন্ত্রটার বিষয়ে কিউরিয়াস। কিন্তু বাস্তবে দেখা যায়, তিনি কেবল গিটার বাজাতে জানেন সেটাই নয়, দুর্দান্ত গান গান। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by FULCRUM (@fulcrum.theband)