সংবাদ সংস্থা মুম্বই:  মৃত্যুকে প্রায় ছুঁয়ে ফিরে এলেন জিনত আমন। সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন সে কথা।  সোমবার রাতে ঘুমোতে যাওয়ার আগে রক্তচাপ নিয়ন্ত্রণের একটি ওষুধ খেতে গিয়ে সেটি তাঁর গলায় আটকে যায়। শ্বাসনালিতে ওষুধটি চলে যাওয়ায় দম বন্ধ হয়ে আসছিল। একেবারেই শ্বাস নিতে পারছিলেন না, দম বন্ধ হয়ে আসছিল। চিকিৎসকদের ফোনও ব্যস্ত ছিল। বাড়িতে ছিল স্রেফ তাঁর পোষ্যরা। অবশেষে কোনও মতে সেই পরিস্থিতি থেকে তাঁকে তাঁর পুত্র উদ্ধার করেন।


সমাজমাধ্যমে অভিনেত্রী লিখেছেন, “এমন ভাবে ওষুধটা আটকে গিয়েছিল, আমি গিলতেও পারছিলাম না, আবার উগরে দিতেও পারছিলাম না। কষ্ট করে শ্বাস নিতে হচ্ছিল। অনবরত জল পান করতে থাকি। গ্লাস খালি হয়ে যায়। কিন্তু ওষুধটা গলাতেই আটকে ছিল। পরে ধীরে ধীরে তা নিজেই গলে যায়। আমার ফোন পেয়ে সব কাজ ফেলে ছুটে এসেছিল ছেলে। চিকিৎসকের কাছেও গিয়েছিল আমাকে। তিনিও ওষুধ গলে যাওয়ার কথা বলেছিলেন, তবে তারপরেও কয়েক ঘন্টা ধরে আমি অল্প অল্প করে গরম জলে চুমুক দিয়ে গিয়েছিলাম।” 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zeenat Aman (@thezeenataman)