নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার রমরমিয়ে চলছে ঝিল্লি ও ঋষিরাজের গল্প। 'তেঁতুলপাতা'র প্রতিটা চরিত্রই যেন নজরকাড়া। দর্শকমনে তাই অল্প দিনেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।‌

 

ঋষির বউ হয়ে তেঁতুলপাতায় উড়ে এসে জুড়ে বসেছে ঝিল্লি। গোমরামুখো ঋষি মনে মনে ঝিল্লিকে ভালবাসলেও এখনও পর্যন্ত মুখ ফুটে বলতে পারেনি। এদিকে, ঋষির প্রতি ভাললাগা প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছে ঝিল্লির। 

 

মুখে কিছু না বললেও মনে মনে ঝিল্লিকে ভালবেসে ফেলেছে ঋষি। সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ফের খেয়ালির ষড়যন্ত্রের শিকার ঝিল্লি। 

 

কলেজের অনুষ্ঠানের দায়িত্ব ঝিল্লির কাঁধে। বেজায় ব্যস্ত ঝিল্লিকে আড়াল থেকেই নজরে রাখছে ঋষি। মাঝেমধ্যেই এগিয়ে দিচ্ছে প্রয়োজনীয় জিনিস। ঋষির এই আগলে রাখায় বেশ অবাক ঝিল্লি। এদিকে, চক্রান্ত করে সুংমিং পুলের পাশে কাঁচের গুলি ছড়িয়ে রাখে খেয়ালি। তাড়াহুড়ো করে সেখান থেকে যাওয়ার পথে পা পিছলে পুলের জলে পড়ে যায় ঝিল্লি। সাঁতার কাটতে না জানায়, জলে হাবুডুবু খায় সে। দূরে দাঁড়িয়ে মজা পায় খেয়ালি। কিন্তু ঋষি ঝিল্লির চিৎকার শুনে জলে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচায়। এবার কী অজান্তেই একে অপরের প্রেমে পড়বে ঋষি-ঝিল্লি? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।