হাত বাড়ালেই ফরাসি প্রেসিডেন্ট
তিন দিনের ভারত সফরে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। এইমুহূর্তে মুম্বইয়ে রয়েছেন তিনি। সেখানেই একাধিক বলিপাড়ার বাসিন্দাদের সঙ্গে দেখা করেন ফরাসি প্রেসিডেন্ট। এই সুযোগেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী সম্প্রতি মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই সাক্ষাতের একটি ছবি শেয়ার করে দীর্ঘ বার্তাও লেখেন অভিনেতা।পোস্টে মনোজ জানান, প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজে উপস্থিত থাকতে পারা তাঁর কাছে সম্মানের বিষয়। তিনি লেখেন, এই সাক্ষাতে শুধু সৌজন্যপূর্ণ উষ্ণতাই নয়, বরং সিনেমা, সংস্কৃতি এবং গল্প বলার শক্তি কীভাবে দেশগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে, সে বিষয়ে গভীর ও স্পষ্ট আলোচনা হয়েছে।

অভিনেতার কথায়, এ ধরনের আলাপচারিতা স্মরণ করিয়ে দেয় যে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে দূরদর্শী নেতৃত্ব এবং সাংস্কৃতিক সংলাপ কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভারত ও ফ্রান্স কীভাবে চলচ্চিত্র ও সংস্কৃতির ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, সেই সম্ভাবনাও উঠে আসে এই আলোচনায়।
থাইল্যান্ডে কী শিখতে হাজির বাবিল?
অভিনেতা বাবিল খান সম্প্রতি থাইল্যান্ড সফরের সময় তাঁর মুই থাই প্রশিক্ষণের কিছু ঝলক সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন, যা অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। পোস্ট করা ছবিতে ও ভিডিয়োতে দেখা যায়, প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করছেন তিনি।
মুই থাই, যা থাই বক্সিং নামেও পরিচিত, থাইল্যান্ড-এর ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। এই বিশেষ ধরনের মার্শাল আর্টে শারীরিক সহ্যশক্তি, সমন্বয় ক্ষমতা এবং কঠোর অনুশাসনের প্রয়োজন হয়। শক্তিশালী স্ট্রাইকিং টেকনিক ও সার্বিক ফিটনেসের ওপর জোর থাকার কারণে এটিকে অন্যতম কঠিন মার্শাল আর্ট হিসেবেও ধরা হয়। বাবিলের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইরফান-পুত্র বেশ কিছুদিন ধরেই নিয়মিত এবং মনোযোগ সহকারে প্রশিক্ষণ নিচ্ছেন। সূত্রের কথায়, “মুই থাইয়ের জন্য স্ট্যামিনা, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা জরুরি। বাবিলের এই নতুন আগ্রহ দেখে অনেকেই মনে করছেন, হয়তো তিনি কোনও আসন্ন চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন।”
&t=313s
প্রয়াত সলমনের সহ-অভিনেত্রী
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রয়াত হলেন প্রবীণ অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। বয়স হয়েছিল ৬০ বছর। পরিবারের পক্ষ থেকে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়। গতকালই বিকেল ৩টেয় অন্ধেরি ইস্টের চাকলা পার্সিওয়াড়ার হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।হিন্দি ও মারাঠি -দুই ভাষার ছবিতেই সমান স্বচ্ছন্দ ছিলেন প্রবীণা। চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দা, মঞ্চ এবং ওয়েব সিরিজ, সব মাধ্যমেই কাজ করেছেন তিনি।
বলিউডে তাঁর উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গিয়েছে ‘রেডি ছবিতে, যেখানে তিনি অভিনয় করেছিলেন সলমন খান-এর সঙ্গে। এছাড়া ‘এক ভিলেন’-এ অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে।জন আব্রাহামের ‘পরমাণু’ ও ‘পোখরান’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল।টেলিভিশনেও তাঁর দীর্ঘ পথচলা। জনপ্রিয় ধারাবাহিক ‘ঘর এক মন্দির’, ‘কুমকুম’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি।ইমরান হাশমির ‘তস্করি’ সিরিজে শেষবার তাঁকে দেখা গিয়েছিল।
