ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস' ফোরাম (WBMPAF) গতকাল রবীন্দ্র সদনে আয়োজন করেছিল 'শ্রদ্ধাঞ্জলি ২০২৬'।  অনুষ্ঠানে সম্মান জানানো হল বাংলা চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত বর্ষীয়ান শিল্পীদের৷ 'শ্রদ্ধাঞ্জলি ২০২৬'-এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোটপর্দা বড়পর্দার নবীন প্রবীণ সকল শিল্পীরা৷ 

বাংলার চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে এই বিশেষ সন্ধ্যা উৎসর্গ করা হয়েছিল সেইসব বর্ষীয়ান শিল্পীদের, যাঁদের আজীবনের অবদান বাংলা বিনোদন জগতকে সমৃদ্ধ করেছে। শিল্পীদের সম্মান জানানো, এবং বাংলা সিনেমার ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে ফোরাম এই উদ্যোগে খুশি শিল্পী  বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে।

অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, নস্ট্যালজিয়া এক কথায় এ যেন বাংলা বিনোদন জগতের পুনর্মিলন৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। 

'শ্রদ্ধাঞ্জলি ২০২৬'-এ যাঁদের সম্মানিত করা হয়েছে, তাঁরা হলেন, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অলকা গঙ্গোপাধ্যায়, মিতা চট্টোপাধ্যায়, ধীমান চক্রবর্তী, সাবিত্রী চ্যাটার্জি, নিমাই ঘোষ, বিপ্লব চ্যাটার্জি, দীপঙ্কর দে, 
অলকানন্দা রায় বন্দ্যোপাধ্যায়। 


এই অনুষ্ঠান আরও একবার মনে করিয়ে দিল, এই কিংবদন্তি শিল্পীদের সৃজনশীল অবদান নতুন প্রজন্মের শিল্পীদের কাছে অনুপ্রেরণা।


এই অনুষ্ঠানে বর্ষীয়ান শিল্পীদের পরম যত্নে অনুষ্ঠান স্থলে নিয়ে যেতে দেখা গিয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে৷ অনুষ্ঠান সম্পর্কে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, এই অনুষ্ঠান আসলে আমাদের প্রাপ্তি৷ এঁদের কাজ দেখে আমরা বড় হয়েছে৷ নতুন প্রজন্মের কাছে এরা অনুপ্রেরণা।  এঁরা যেই সময় কাজ করেছেন তখন কিছুই ছিল না৷ পেশাদার লোকজন যেভাবে লড়াই করে নায়ক নায়িকা বানিয়েছেন সেই লড়াইকে কুর্নিশ৷"