আবারও বিয়ের পিঁড়িতে দিতি! স্মৃতি হারাতেই গোরাকে ভুলে এবার কার গলায় মালা দেবে নায়িকা? 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকে আসতে চলেছে বিরাট চমক! শেষ হচ্ছে দিতি এবং গোরার অধ্যায়?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে দিতি আবারও বিয়ের পিঁড়িতে বসেছে। কার সঙ্গে? পুলস্ত্যর সঙ্গে। সে স্মৃতি হারানোর পরই পুলস্ত্যর সঙ্গে গাঁটছড়া বাঁধবে। কিন্তু এদিকে তার মন সায় দিচ্ছে না এই বিয়েতে। হাজারো প্রশ্ন উঁকি দিচ্ছে। তবুও জোর করেই একপ্রকার খলনায়ক তাঁর সিঁথিতে সিঁদুর পরাতে যায়। সেই সময়ই ঘটনাস্থলে হাজির হয় নায়ক।
গোরা পুলস্ত্যকে বেধড়ক মারে। ভেস্তে যায় তাদের বিয়ে। শুধু তাই নয়, খলনায়ক, এবং তার সাঙ্গপাঙ্গদের যে কেবল গোরা পেটায় সেটাই নয়। বিয়ের মণ্ডপ থেকে দিতিকে তুলে নিয়ে যায় সে। এবার গল্পে কোন মোড় আসে, নায়িকার কি পুরনো সব স্মৃতি মনে পড়বে, সেটাই এখন দেখার।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)
'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এই ধারাবাহিক প্রতি দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দেখা যায়। তবে এই মোড় ঘোরানো বিশেষ পর্ব দেখা যাবে টানা আগামী সোমবার। ২৯ জুন সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। মুখ্য ভূমিকায় রয়েছেন পল্লবী শর্মা, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।
গল্পে সম্প্রতি দেখানো হয়েছে মাথায় আঘাত পেয়ে দিতি সব ভুলে গিয়েছে। আর সেটারই সুযোগ নিয়েছে পুলস্ত্য। গোরার থেকে বহুদিন ধরেই নায়িকাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে সে। অদ্বিতীয়ার স্মৃতি ভুলে যাওয়া তেমন সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত খলনায়কের সেই ইচ্ছে সফল হল না।