যবে থেকে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকটি শুরু হয়েছে তবে থেকেই এই মেগা লাগাতার টিআরপি তালিকায় সেরা পাঁচে জায়গা ধরে রেখেছে। এমনকী কখনও কখনও প্রথম স্থানও দখল করেছে। দেখতে দেখতে এ হেন ধারাবাহিক যা অল্প সময়ই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ১০০ পর্ব পার করল। আর তারপরই এদিন একটি আবেগঘন বার্তা শেয়ার করলেন খোদ অভিনেত্রী। 

স্বস্তিকা দত্ত ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ১০০ পর্ব পেরোতে তাঁরা টিমের সকলে মিলে জোড়া কেক কাটেন। একে অন্যকে খাইয়েও দেন। এই ভিডিও পোস্ট করে স্বস্তিকা দত্ত লেখেন, 'আমাদের সফর যেন এই কেকের মতোই মিষ্টি হয়। ধন্যবাদ স্নেহাশিস চক্রবর্তী দাদা এবং স্টার জলসা আমাদের সবার জন্য এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করার জন্য। আবারও স্বস্তিকা দত্তকে ব্লুজ প্রোডাকশন হাউজে স্বাগত জানিয়ে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি দেওয়ার জন্য।' 

স্বস্তিকা এদিন আরও লেখেন, 'সময় কত দ্রুত কেটে যায়। আমরা এখন ১০০ তম পর্বে। আমি বলতে পারি আমাদের যাত্রা সবে শুরু।' ব্লুজ প্রোডাকশন হাউজের যে কোনও ধারাবাহিক দীর্ঘ সময় চলে। এর আগে 'জগদ্ধাত্রী' থেকে শুরু করে অন্যান্য মেগা টানা আড়াই তিন বছর পর্যন্ত চলেছে। 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'ও গোড়া থেকে যে দাপট দেখাচ্ছে, তাতে একই জিনিসের পুনরাবৃত্তি ঘটলে অবাক হওয়ার কিছু নেই। আর সেখানে দাঁড়িয়ে অভিনেত্রীর এই কথা একেবারে যথাযথ। 

এদিন অভিনেত্রী তাঁর পোস্টে অভিনেত্রী রূপসাকে তাঁর শিরদাঁড়া বলে ব্যাখ্যা করেন। লেখেন, 'যাই হয়ে যাক না কেন, আমি এখনও ইমম্যাচিওর একটা বাচ্চা। আমার তোমার কথা শুনে চলা উচিত আরও বেশি করে। আমার শিরদাঁড়া। কেন? কারণ আমি জানি, তুমি আমার পাশে আছ সবসময়, আমার থেকে অনেক বেশি এই দুনিয়া দেখেছ। ধন্যবাদ প্রযোজক হিসেবে, বড় দিদি, সমালোচক হিসেবে পাশে থাকার জন্য।'

https://www.instagram.com/reels/DVMP5nNEoMp/

প্রসঙ্গত, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের একটি দৃশ্য বর্তমানে দারুণ ভাইরাল হয়েছে। সেখানে বিদ্যা এবং রাজরীতের ফুলশয্যার দৃশ্য দেখা গিয়েছে। বিদ্যা নাকি অতিরিক্ত ওভার অ্যাকটিং করেছে। সেই কটাক্ষের পাল্টা জবাবও দিয়েছেন স্বস্তিকা দত্ত। 

প্রসঙ্গত, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়। এটি রোজ রাত সাড়ে ৮টা থেকে দেখা যায়। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন স্বস্তিকা। তাঁর বিপরীতে রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়।