উত্তাল পরিস্থিতি দুবাইয়ের মাটিতে। মধ্যপ্রাচ্যের সমস্ত বিমান বন্ধের নির্দেশ এসেছে। ফলে আটকে পড়েছেন বহু যাত্রী। আটকে পড়েছেন বহু তারকাও। খবর, এই পরিস্থিতিতে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান চক্রবর্তী। ফলে উদ্বিগ্ন পরিচালক রাজ চক্রবর্তী। জানা যাচ্ছে, ছেলের স্কুলের ছুটি পড়ায় তার আবদারেই দুবাই বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু এই বিপাকের মুখে পড়তে হবে কে জানত? 

তবে জানা যাচ্ছে, এই মুহূর্তে নিরাপদে আছেন শুভশ্রী ও ইউভান। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর আপ্তসহায়ক রাজদীপের সঙ্গেও। কিন্তু এই মুহূর্তে তাঁরা দু'জনেই ফোনে অধরা। 

তবে জানা যাচ্ছে, এই মুহূর্তে নিরাপদে আছেন শুভশ্রী ও ইউভান। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর আপ্তসহায়ক রাজদীপের সঙ্গেও। কিন্তু এই মুহূর্তে তাঁরা দু'জনেই ফোনে অধরা। জানা যাচ্ছে, মেয়ে ইয়ালিনিকে নিয়ে এই মুহূর্তে কলকাতায় আছেন রাজ চক্রবর্তী।


মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আঁচ এখন আরব আমিরাতের মতো দেশগুলোতেও পৌঁছেছে। যদিও দুবাইয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, তবুও বেসামরিক এলাকায় এমন দৃশ্য সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। বিষ্ণু মাঞ্চু দুবাইয়ের প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য। অভিনেতার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

ইরানের ওপর ইজরায়েল ও মার্কিন হামলার জেরে গোটা অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। সেই জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বিশৃঙ্খল অবস্থা। কোনও আগাম ঘোষণা ছাড়াই বিমান বাতিল হওয়ায় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ দিশেহারা। আটকে পড়েছেন বলি অভিনেত্রী সোনাল চৌহান ও অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও।