ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি, মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় তিলক বর্মা এবং অভিনেত্রী শ্রীলীলার সম্পর্ক নিয়ে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এই গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।

রেডিট, ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার)-এ ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের টিম হোটেলের লবি দিয়ে কানে ইয়ারফোন গুঁজে হেঁটে যাচ্ছেন তিলক বর্মা। আর তাঁকে উদ্দেশ্য করে পাশ থেকে সূর্যকুমার যাদব মজার ছলে মন্তব্য করছেন, তিনি নাকি প্রেমে পড়েছেন। সূর্যকুমারের এই টিপ্পনীর পরই নেটনাগরিকদের একাংশ তিলকের সঙ্গে শ্রীলীলার চলমান প্রেমের গুঞ্জনকে মিলিয়ে দেখতে শুরু করেছেন। যদিও এই বিষয়ে তিলক বর্মা কিংবা শ্রীলীলা, কেউই এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি।

তিলক ও শ্রীলীলার প্রেমের এই খবর অবশ্য একেবারে নতুন নয়। এর আগে আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের একটি ম্যাচ চলাকালীন ধর্মশালার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শ্রীলীলার মা, ডক্টর স্বর্ণলতা। গ্যালারিতে তাঁর উপস্থিতি সে সময়ই নেটিজেনদের নজর কেড়েছিল। এরপর গুঞ্জন আরও বাড়ে যখন দাবি করা হয়, শ্রীলীলা নিজেও তিলকের একটি ম্যাচ দেখতে এসেছিলেন এবং অভিনেত্রীর টিমেরই এক সদস্যের জার্সির পেছনে 'তিলক' নামটি লেখা ছিল।

এর মাঝেই নতুন করে ঘি ঢেলেছে সোশ্যাল মিডিয়ার কিছু দাবি। অনুরাগীদের একাংশের দাবি, এই প্রেমের গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়ার পর নাকি তিলক ও শ্রীলীলা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেও অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে শ্রীলীলার নাম জড়িয়েছিল। তবে দু'জনেই সম্পর্কে সিলমোহর দেননি। এর মাঝেই অভিনেত্রীর নতুন প্রেমের গুঞ্জন সাড়া ফেলেছে নেটপাড়ায়।