অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির আপ্তসহায়কের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অর্ঘ মুখার্জি। গ্রেফতার করল চ্যাটার্জিহাট থানার পুলিশ। সোমবার হাওড়া আদালতে তোলা হয় অভিযুক্তকে। একই ইভেন্ট কোম্পানিতে অর্ঘ্য মুখোপাধ্যায় এর সাথে যুক্ত ছিলেন অভিযোগকারী। নির্যাতিতার দাবি ১২ এপ্রিল চ্যাটার্জিহাট এলাকায় অর্ঘ্যর বাড়িতে কাজের জন্য ডেকে পাঠানো হয়। সেখানেই তাঁর সঙ্গে এই কাণ্ড ঘটানো হয়। 

এরপর গত ১২ জুন হাওড়ার চ্যাটার্জিহাট থানায় অর্ঘ্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি ধর্ষনের মামলা রুজু করে তদন্ত শুরু করে। গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করে পুলিশ। 

এই বিষয়ে সমাজমাধ্যমে শ্রাবন্তী চ্যাটার্জি লেখেন, 'আমার বর্তমান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন অর্ঘ্য মুখার্জি, যার ঠিকানা ১৩ অনন্ত দেব মুখার্জি লেন, শাস্তিতলা, হাওড়া। ২০২৪ সাল থেকে 'ট্যালেন্টওয়ালা' (Talentwala) কোম্পানি আমার সময়সূচি ও ইভেন্টগুলো পরিচালনার দায়িত্বে ছিল এবং তাদেরই একজন কর্মী হিসেবে কোম্পানি আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বর্তমানে আমি জানতে পেরেছি যে, তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চলছে, যা আমার জন্য অত্যন্ত অস্বস্তিকর। যদিও তার ব্যক্তিগত আচরণ সম্পর্কে আমি জানতাম না, তবুও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমি তাকে আমার ম্যানেজার হিসেবে কাজ থেকে বিরত রাখছি। আমি 'ট্যালেন্টওয়ালা' কর্তৃপক্ষকেও বিষয়টি রেকর্ড করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।'

">

আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল শ্রাবন্তীর সঙ্গে। অভিনেত্রীর পক্ষ থেকে জানান হয়েছে, এই মুহূর্তে তিনি কোনও মন্তব্য করতে নারাজ।