বহু বছর মঞ্চে জনপ্রিয়তা কুড়োনোর পর বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘অথৈ’। মঞ্চের মতো ছবির ক্ষেত্রেও পরিচালনার দায়িত্ব সামলেছিলেন অর্ণ মুখোপাধ্যায়। এই ছবির মাধ্যমেই টলিপাড়ায় পরিচালক হিসাবে পথ চলা শুরু হয়েছে অর্ণর। সে ছবিতে নামভূমিকায় অভিনয় করতেও দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গে সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, অর্পণ ঘোষালের মতো তারকারা। এবার ফের একবার পরিচালকের আসনে বসতে চলেছেন অর্ণ। তবে বড়পর্দায় নয়, ওয়েব সিরিজে পরিচালক হিসেবে! আর মুখ্যভূমিকায় দেখা যাবে সোহিনী সরকার-কে। প্রযোজনাটি দায়িত্বে রয়েছে ক্যামেলিয়া সংস্থা।
বড়পর্দার পাশাপাশি একাধিক সিরিজে নানা চরিত্রে ‘অথৈ’-এর পরিচালক-অভিনেতাকে দেখা গিয়েছে। এবার আরও একটি নতুন ওয়েব সিরিজের শুটিং করতে চলেছেন অর্ণ। তবে অভিনেতা হিসেবে নয় কিন্তু। পরিচালক হিসেবেই ওই সিরিজের দায়িত্ব সামলাবেন তিনি। সিরিজটি কপ-রিভেঞ্জ ড্রামা। আর এই প্রজেক্টের মাধ্যমেই ‘অথৈ’-এর পর আরও একবার একসঙ্গে কাজ করতে চলেছেন অর্ণ এবং সোহিনী।
আজকাল ডট ইন-কে এক সূত্র জানিয়েছে, এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়েই সিরিজের গল্পটি লিখেছেন অর্ণ। ছবিতে সোহিনী রয়েছে এক পুলিশ অফিসারের চরিত্রে। পুলিশের উপর তীব্র অত্যাচারের ঘটনা হওয়ার পর কীভাবে পুলিশ-ই সেই অন্যায়ের প্রতিশোধ নেবে, সেই ব্যাপারটিকেই কেন্দ্র করে এগোবে সিরিজের গল্প। কপ-রিভেঞ্জ ড্রামা হলেও এই সিরিজের গল্প খানিক অন্যরকম। সাময়িকভাবে এই সিরিজের নাম রাখা হয়েছে, ‘অপরাজিতা’।”
কথার ফাঁকে সেই সূত্রের তরফে আরও জানা গেল, এই ছবির কাস্টিং বেশ বড়সড় হতে চলেছে –“ তবে এখনও পর্যন্ত অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের কাস্টিং হয়নি। ” দাবি সিরিজ ঘনিষ্ট ওই সূত্রের।
এইমুহূর্তে শেষ পর্যায়ে রয়েছে সিরিজের কাজ। চলছে চিত্রনাট্য ঘষামাজা। বাংলার প্রথম সারির একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে অর্ণর পরিচালিত ছবি ও সিরিজটি।মে মাস নাগাদ শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে পরিচালকের।
&t=2069s
