টলিপাড়ার অন্দরের জোর গুঞ্জন দুই থেকে তিন হচ্ছেন জনপ্রিয় তারকা দম্পতি। একজন অভিনয় জগতের অন্যজন গানের জগতের মানুষ। বছর দুয়েক আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলি। শোনা যাচ্ছে, এবার নাকি এই দম্পতির কোলে আসছে নতুন সদস্য।
যদিও এই গুঞ্জনে এখনও পর্যন্ত মুখ খোলেননি এই তারকা দম্পতি। কিন্তু টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, এই খবর পাকা। তবে এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে নারাজ তাঁরা। খবরের সত্যতা যাচাই করছে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সোহিনী সরকারের সঙ্গে। তবে ফোনে তিনি অধরা।
বেশ কয়েক বছর প্রেম করার পর তার হাত এক হয় সোহিনী-শোভনের। বিয়ের পর তাঁদের সুখী দম্পতি হিসেবেই চেনে টলিপাড়া। এখন দেখার পালা কবে সোহিনী ও শোভন তাঁদের সন্তান আসার খবর প্রকাশ্যে আনেন। এই খবর যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে তা দম্পতির জন্য আনন্দের।
প্রসঙ্গত, সোহিনীর হাতে এখন একগুচ্ছ কাজ। মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ফেরা'। এই ছবিতে তাঁকে দেখা গিয়েছে ঋত্বিক চক্রবর্তী ও বর্ষীয়ান বলি অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে। কিছুদিন আগেই ওয়েব সিরিজ 'কার্মা কোর্মা'য় নজর কেড়েছিলেন সোহিনী। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীকেও। তবে সন্তান আসার খবর দেওয়ার পর মাতৃত্বকালীন ছুটি নেবেন কিনা সোহিনী তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। শোনা যাচ্ছে, এখন সন্তান আসার খবর আড়ালেই রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন দম্পতি।















