নিজস্ব সংবাদদাতা: গত ৬ দিন ধরে অসুস্থ গায়িকা জোজো মুখোপাধ্যায়ের ছেলে আদি। একরত্তিকে জ্বরে কষ্ট পেতে দেখে মন খারাপ তাঁর মায়ের। এবার শিশু স্বাস্থ্য নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করলেন জোজো। পাশাপাশি একটি অনুরোধ জানালেন অন্যান্য শিশুদের র বাবা,মা-এর উদ্দেশ্যে। 

ছেলে আদির বেড়ে ওঠার নানান মুহূর্ত সমাজমাধ্যমে প্রায়শই ভাগ করে নেন গায়িকা জোজো মুখোপাধ্যায়। কাজ সামলানোর পাশাপাশি একা হাতে ছেলে আদির দায়িত্ব সামলাচ্ছেন তিনি জোজো।ঘুরতে যাওয়া থেকে মঞ্চে অনুষ্ঠান করা- প্রায় সবসময়ই গায়িকা জোজোর সর্বসময়ের সঙ্গী থাকে তাঁর সন্তান। তবে গত ৬ দিন ধরে জ্বরে কাবু ছোট্ট আদি। তাঁর সন্তানের মতো জ্বরে ভুগে যেন কষ্ট না পায় অন্য শিশু সেই‌ প্রেক্ষিতে শিশুস্বাস্থ্য নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করলেন জোজো। 

তিনি লিখেছেন, 'সব মায়েদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি। যে মায়েদের শিশুরা এখনও ছোট এবং যে মায়েদের একরত্তিরা এইমুহুর্তে জ্বরে ভুগছে তাঁরা যেন এই বিষয়টি নিয়ে আরও বেশি সতর্ক হন। জ্বর যেমন বাচ্চাদের মন দুর্বল করে দিচ্ছে তেমনই মেজাজ খিঁচড়ে দেওয়ার মতো আরও নানান সমস্যায় ভোগাচ্ছে। গত ৬ দিন ধরে আমার ছেলে আদি জ্বরে কষ্ট পাচ্ছে। নিজের সন্তানকে এইভাবে কষ্ট পেতে দেখা অত্যন্ত বেদনাদায়ক। তবে শুধু দুর্বল করাই নয়, এই জ্বরের প্রভাব পড়ছে বাচ্চাদের চোখে ও গলাতেও। তাই সকলকে অনুরোধ করছি, যে বাচ্চারা জ্বরে ভুগছে তাদের মা-বাবা যেন সত্বর ডাক্তারের সঙ্গে যত দ্রুত সম্ভব পরামর্শ করে নেন। কারণ অনেক সময় জ্বরের ওষুধ খেয়েও লাভ হচ্ছে‌ না"।
এখানেই না থেমে জোজোর আরও আবেদন, "তাই ছোটদের স্বাস্থ্য পরীক্ষা করে তবেই স্কুলে পাঠাবেন। চাই, সমস্ত শিশুরা ভালো থাকে'।