টলিউডে ফের দুঃসংবাদ। না ফেরার দেশে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। মালায়লি অভিনেতা সিদ্ধার্থ বেণুগোপাল দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ভুগছিলেন। অবশেষে সেই লড়াই থামল। এত কম বয়সে সিদ্ধার্থের প্রয়াণের খবর মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী, পরিবারের কেউই।
সিদ্ধার্থ বেণুগোপালের মৃত্যুর খবর এদিন নিশ্চিত করে সীমা জি নায়ার। তিনি ফেসবুকে সিদ্ধার্থের একটি ছবি পোস্ট করে লেখেন, 'সমস্ত আশা শেষ হয়ে গেল। জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা সিদ্ধার্থ বেণুগোপাল পাড়ি দিল যন্ত্রণাহীন দুনিয়ায়। গত দুই বছর ধরে আমি তোমার জন্য লড়াই করেছি। যখন আমার মস্তিষ্ক, শরীর হাল ছেড়ে দিয়েছে, তখনও আমি দৌড়ে গিয়েছি তোমায় জীবনে ফিরিয়ে আনার জন্য। আজ ঈশ্বর ঠিক করে নিয়েছেন যে তোমায় আর কষ্ট পেতে দেবে না। আমি আর সহ্য করতে পারছি না সিদ্ধার্থ। আমি ভেঙে পড়ছি।'
প্রসঙ্গত, সিদ্ধার্থ বেণুগোপাল ত্রিসুরের চালাকুডির বাসিন্দা। কলেজে থাকাকালীন নাটকের প্রতি তাঁর আগ্রহ জন্মায়। নায়ক হওয়ার আগে তিনি সংবাদপাঠক ছিলেন। এরপর তিনি 'ভাগ্যজটাকম', 'কস্তুরিমন', ইত্যাদির মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি তাঁর মা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন।
সিদ্ধার্থ বেণুগোপাল ক্যানসারে আক্রান্ত ছিলেন। দীর্ঘ সময় ধরে লড়াই চালাচ্ছিলেন। এই কঠিন সময় তাঁর পাশে ছিলেন সীমা নায়ার। এদিন সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোকপ্রকাশ করেছেন কিশোর সত্য। তিনি প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং করতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দেন। সমুদ্রে তলিয়ে প্রাণ হারান অভিনেতা। তার কিছুদিনের মধ্যেই সুরোলোকে পাড়ি দেন আশা ভোঁসলে। তাঁদের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বিনোদন জগতে ফের শোকের ছায়া।















