সদ্যই মুম্বইয়ে 'অপারেশন সফেদ সাগর' -এর ট্রেলার লঞ্চ হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন জিম্মি শেরগিল, সিদ্ধার্থ, দিয়া মির্জা, প্রাজক্তা কোলি, মিহির আহুজা, তারক রায়না, প্রমুখ। এছাড়া ছবির পরিচালক অনি সেন এবং প্রযোজক সঞ্জয় রউতারে, সরিতা প্যাটিল, এসেছিলেন। হাজির ছিলেন গল্পের লেখক অভিজিৎ সিং পরমার। এদিনের এই অনুষ্ঠানে হঠাৎই হাউহাউ করে কান্নায় ভেঙে পড়েন সিদ্ধার্থ। কেন? 

'অপারেশন সফেদ সাগর' ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একাধিক বাস্তব জীবনের হিরোদের সম্মান জানানো হয়। এই ছবিতে তাঁদের কথা উঠে এসেছে, বা কোনও না কোনও ভাবে যুক্ত তাঁদের ট্রেলার মুক্তির আগে সম্মান জানানো হয়। গ্রুপ ক্যাপ্টেন অমিত গুপ্ত, অলোক চৌধুরী, তরুণ কুমার সিং, প্রাক্তন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া, এপি সিং এবং প্রয়াত স্কোয়াড্রন লিডার অজয় আহুজার স্ত্রী অলকা আহুজা উপস্থিত ছিলেন। তাঁদের সম্মান জানানো হয়। আর সেই সময়ই অলকা আহুজা যে মন্তব্য করেন সেটা শুনেই কেঁদে ফেলেন সিদ্ধার্থ। 

এদিন এক সাংবাদিক প্রশ্নে মঞ্চে ওঠেন অলকা। সেই সময় সিদ্ধার্থ তাঁকে উদ্দেশ্য করে বলেন, 'গতকাল আমার আর অভিজিতের বহুদিন পর কথা হয়েছে। আমরা দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ি। আপনাকে নিয়ে দীর্ঘক্ষণ কথা হয় আমাদের। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই ছবিটা করতে দেওয়ার জন্য। আপনাকে ছাড়া এটা সম্ভব হতো না।' এই কথার জবাবে অলকা বলেন, 'আমার কাছে অজয়ের কোনও ভিডিও নেই। এখন অন্তত একটা ছবি থাকবে।' তাঁর এই কথা শুনেই কান্নায় ভেঙে পড়েন সিদ্ধার্থ। কোনও মতে নিজেকে সামলান তিনি। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)