তিতলি বিয়ে ভেঙে চলে যাওয়ার পর রাহির সঙ্গেই রাহুলের বিয়ে দিয়েছে নায়কের বাবা। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর তিতলির উপর যতটা রাগ করার সে করতে পারছে না, এমনকী রাহিকে সে ভাল না বাসলেও, কেবল স্বামীর দায়িত্ব পালন করবে জানালেও অবহেলা করতে পারছে না। এর মধ্যেই গল্পে আসছে নতুন টুইস্ট।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে রাহি তিতলির সঙ্গে দেখা করে ফেরার পথে রাহুলের সঙ্গে দেখা হয়। সে বউকে নিতে এসেছে দেখে রাহি বলে তার জন্য না আসলেও হতো। রাহুল জবাবে জানিয়ে দেয় তাকে ছেড়ে চলে যাবে এত খারাপ সে নয়। এর মধ্যেই জমিয়ে বৃষ্টি নামে। শেডের তলায় আশ্রয় নেয় তারা। আর তখনই রাহুলকে বারবার ফোন করতে থাকে তিতলি, রাহুল ফোন না ধরলে বলে, আজ সে ফোন ধরিয়েই ছাড়বে। কী ঘটবে এবার? পুরনো প্রেমিকার কাছেই ফিরে যাবে কি নায়ক সব ভুলে?
প্রসঙ্গত 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, রাহি রাহুলের ফুলশয্যার রাতে তিতলি দিদিকে ফোন করেছ। সেই সময় রাহি ফোন তুলতেই রাহুল চিৎকার করে বলে ওঠে সে আর তিতলিকে সহ্য করতে পারছে না। তার জীবনে তিতলির আর কোনও জায়গা নেই। ভুল মানুষকে ভালবেসেছিল সে। রাহিকে কি তবে এর মধ্যেই পছন্দ করতে শুরু করল নায়ক? দু'জনকে বৃষ্টি ভিজতেও দেখা যাচ্ছে। বৃষ্টি ভিজে নাচ করছে তারা। এমন অবস্থায় দিদির সংসার ভাঙতে কোন চাল দেবে তিতলি সেটাই দেখার।















