সায়ন্তনী গুহঠাকুরতার জীবনে শোকের ছায়া। কাছের মানুষকে হারালেন অভিনেত্রী। প্রয়াত হয়েছেন সায়ন্তনীর পিসি। প্রিয়জনকে হারিয়ে স্বাভাবিকভাবেই মনখারাপ তাঁর। 

পরিবারে এমন সম্পর্ক থাকে যাদের সঙ্গে মনের টান হয় গভীর। আর সেই মানুষটি চলে গেলে জীবনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। সায়ন্তনীর মধ্যেও এমন অনুভূতিরই প্রতিফলন দেখা গিয়েছে। কান্নাভেজা গলায় তিনি আজকাল ডট ইন-কে বলেন, "মাম্মাম আমার পিসিমণি। আমার ছোটবলায় প্রথম মা ডাক তাঁকেই।"

ঠিক কী হয়েছিল অভিনেত্রীর পিসির? সায়ন্তনী জানিয়েছেন, "ডায়ালিসিস চলছিল। খুব কষ্ট পাচ্ছিলেন। শেষ সময়ে আমার হাত ধরেছিল। যখন মারা গিয়েছেন আমি হাত ধরে অনেকক্ষণ বসেছিলাম।" 

সায়ন্তনী গুহঠাকুরতা মডেল-অভিনেত্রী। মডেলিং তাঁর প্রথম প্রেম বলা যায়। বিশেষ করে প্রিন্ট মডেল হিসেবেই তাঁর জনপ্রিয়তা বেশি। কিন্তু বিগত কয়েক বছর ধরে সায়ন্তনী অনেক বেশি মন দিয়েছেন অভিনয়ের দিকে। পাশাপাশি অবশ্যই চলছে মডেলিংয়ের কাজ। বড়পর্দা থেকে ওয়েব সিরিজ, ইদানীং একাধিক প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি।