বলিউডের প্রাক্তন জনপ্রিয় অভিনেত্রী সমীরা রেড্ডি আবারও ভাইরাল।তবে কোনও সিনেমা নয়, এবার কারণ একেবারে পারিবারিক। আর তাতেই মজার ছোঁয়া! নিজের ৭০ বছরের শাশুড়ির জন্য বয়ফ্রেন্ড বা স্বামী খোঁজার মিশনে নেমেছেন অভিনেত্রী! আর সেই ভিডিও দেখেই  হাসির রোল নেটদুনিয়ায়।

 

সম্প্রতি সমাজমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, শাশুড়ি মঞ্জিরি ভার্দে তাঁর বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন। সেই সময়ই মজা করে সমীরা বলেন, “এবার আমার শাশুড়ির জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজতেই হবে!” পুত্রবধূর এই প্রস্তাব শুনেই একেবারে সোজাসাপটা  জবাব মঞ্জিরির—“৭০ বছর বয়সে স্বামী দিয়ে আমি কী করব? ওর জন্য রান্না করব নাকি!” এরপর সমীরা শাশুড়ির বন্ধুদের মতামত জানতে চাইলে তাঁরাও হাসতে হাসতে বলেন, “ও যেমন আছে, তাতেই খুব খুশি।”

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sameera Reddy (@reddysameera)