'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের গল্পে একের পর এক চমক এসেই চলেছে। কখনও ঘরের শত্রুর মোকাবিলা করছে নায়িকা, কখনও বাইরের। একই সঙ্গে খুঁজে চলেছে তার আসল পিতৃ পরিচয়। এর মধ্যেই চরম বিপাকে নায়িকা।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কলেজের শিলান্যাস অনুষ্ঠানে গিয়েছে সে। সেখানেই ভিড়ের মধ্যে তার উপর আক্রমণ করার লুকিয়েছে আততায়ী। বিদ্যা যেই মুহূর্তে ফিতে কেটে শিলান্যাস করে সেই মুর্হুতে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এই ঘটনার ঘটতেই রাজরীত চিৎকার করে ওঠে। ছুটে আসে স্ত্রীর দিকে। তবে কি গুলিবিদ্ধ হল বিদ্যা? প্রাণ হারাবে সে? নাকি গুলি লাগবে অন্য কারও? কী ঘটবে সেটাই এখন দেখার পালা।
?igsh=bTBsNWs1MHpybHU3
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এটাই প্রথম নয় যখন বিদ্যার উপর গুলি চালানো হয়। কিছু দিন আগেই গল্পে দেখানো হয়েছে, বিদ্যা এক ব্যক্তির সঙ্গে কলেজ ক্যাম্পাসে কথা বলছে যখন তখন আড়াল থেকে কেউ তার দিকে বন্দুক তাক করে। শুধু তাই নয় গুলিও ছোঁড়ে। যদিও ভাগ্যক্রমে বেঁচে যায় বিদ্যা। সম্পূর্ণার চরিত্রটি এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তাতেই বেঁচে যায়। বিদ্যাকে বাঁচিয়ে সম্পূর্ণা বলে ওঠে, আর একটু এদিক ওদিক হলে সে মারা যেতে পারত। একটি ওয়ান শুটার বন্দুক দিয়ে গুলি ছোঁড়া হয়েছে। এই কথা শুনেই খটকা লাগে বিদ্যার। সে বিষয়টা খুঁচিয়ে জেনে নেয় সেই সময়।
'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন রাত সাড়ে আটটা থেকে দেখা যায়। নাম ভূমিকায় আছেন স্বস্তিকা দত্ত। বহুদিন পর তিনি ছোটপর্দায় ফিরলেন। তাঁর বিপরীতে রয়েছেন অর্ণব।
















